বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
মানুষের আয়ু কবে ১৫০ বছর হবে বাজারে এল ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ার-আওয়ার ব্যাটারির হেলিও ৬৫ ফোন মেয়রের দপ্তরে ই-মেইলে অমিতাভ বচ্চনের বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি রাতারাতি বদল নয়, বাটলারের পথেই হাঁটতে চান ঋতুপর্ণাদের ভারপ্রাপ্ত কোচ এরিক মেয়ার কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিনির্ভর কম্পিউটার ও ল্যাপটপ আনল গিগাবাইট বাজারে আসার পরপরই আইফোন ডুও ফোনের পর্দায় ফাটল, অভিযোগ গ্রাহকদের প্রথমবারের মতো স্পর্শনির্ভর পর্দার ম্যাকবুক ল্যাপটপ আনার ঘোষণা দিল অ্যাপল অ্যাপলের আইফোন ডুওকে স্যামসাংয়ের খোঁচা বল টেম্পারিং ইস্যুতে অস্ট্রেলিয়ানদের ‘গৃহযুদ্ধ’ থামাতে বললেন স্টোকস হজ ও ওমরাহ যাত্রীদের স্বাস্থ্যসেবায় শেয়ারট্রিপের সঙ্গে মেডিকএআইয়ের চুক্তি

দুর্বল ব্যাংক থেকে টাকা ফেরত পাবেন আমানতকারীরা : গভর্নর

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:৫০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
  • / 223

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর আমানতকারীদের আশ্বস্ত করে বলেছেন, তারা দুর্বল ব্যাংক থেকে তাদের টাকা ফেরত পাবেন। তিনি বলেন, আমি আশ্বাস দিচ্ছি যে, আপনারা পর্যায়ক্রমে আপনাদের টাকা বা বন্ড ফেরত পাবেন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ক্ষুদ্রঋণ বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আহসান এইচ মনসুর বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে গত ১০ বছর আগে থেকে বলে আসছি এস আলমের ব্যাংকে আপনারা টাকা রাখবেন না। কিন্তু আপনারা টাকা রেখেছেন। তারা দু’ শতাংশ সুদ বেশি দিয়েছে, আপনারা সেখানেই টাকা রেখেছেন।’

তিনি বলেন, ‘আগামী পাঁচ বছর ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর জন্য ক্রমশ চ্যালেঞ্জিং হবে। বর্তমানে সারাদেশে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের ২৪ হাজার শাখা রয়েছে। যেখানে ব্যাংকগুলোর প্রায় ২৪ হাজার এজেন্ট ব্যাংকিং আউটলেট রয়েছে। আগামী পাঁচ বছরে ব্যাংকগুলো তাদের অ্যাজেন্ট ব্যাংকিং আউটলেটের সংখ্যা প্রায় ৬০ হাজার এ উন্নীত করবে বলে আশা করা হচ্ছে।’

তিনি ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের জন্য ক্রমবর্ধমান প্রতিযোগিতার কথা তুলে ধরে বলেন, ‘মোবাইল আর্থিক পরিষেবা (এমএফএস) প্রদানকারীরা এখন ঋণ প্রদান এবং আমানত সংগ্রহ করছে। এছাড়াও ডিজিটাল ব্যাংকের উত্থান ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর জন্য একটি নতুন চ্যালেঞ্জ তৈরি করবে।’

গভর্নর বলেন, ‘২০২৩-২৪ অর্থবছরে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলো তিন লাখ কোটি টাকার ঋণ বিতরণ করেছে। যা আগের বছরের তুলনায় পাঁচ দশমিক ২৬ শতাংশ বেশি।’

সূত্র : বাসস

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দুর্বল ব্যাংক থেকে টাকা ফেরত পাবেন আমানতকারীরা : গভর্নর

প্রকাশের সময় : ০৭:৫০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫