Dhaka ০৩:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ডাক্তারের অ্যাপ্রোন পরে রোগী ভাগানোর চেষ্টা, নারী আটক রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা : ওবায়দুর কারাগারে গুলশান ও বনানী থানায় নতুন ওসি কয়রায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ প্রধানমন্ত্রীর সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক পাচাররোধে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী হজ নিবন্ধনের টাকা জমা দিতে ২৫ ও ২৬ সেপ্টেম্বর খোলা থাকবে ব্যাংক নওগাঁয় শব্দদূষণের দায়ে টেইলারিং প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা

৭ টেলিকম সংস্থার লাইসেন্স বাতিল করল বিটিআরসি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:২৫:২১ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
  • / 139

মেয়াদোত্তীর্ণ সাত টেলিকম প্রতিষ্ঠানের পিএসটিএন (পাবলিক সুইচড টেলিফোন নেটওয়ার্ক) লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

সোমবার (২০ জানুয়ারি) বিটিআরসির লাইসেন্সিং শাখার পরিচালক এম এ তালেব হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

লাইসেন্স বাতিল হওয়া সাত প্রতিষ্ঠান হচ্ছে– টেলিবার্তা লিমিটেড, র‍্যাংকস টেলিকম লিমিটেড, ন্যাশনাল টেলিকম লিমিটেড, বাংলা ফোন লিমিটেড, ওয়েসটেক লিমিটেড, ওয়ানটেল কমিউনিকেশন লিমিটেড ও ইন্টিগ্রেটেড সার্ভিস লিমিটেড।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এবং প্রতিষ্ঠানগুলো নবায়নের জন্য আবেদন না করায় লাইসেন্সগুলো মেয়াদোত্তীর্ণ হিসেবে বাতিল করা হলো।

‘সুতরাং বাতিলকৃত লাইসেন্সের অধীনে যেকোনো কার্যক্রম সম্পাদন করা হবে অবৈধ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১-এর অধীন শাস্তিযোগ্য অপরাধ। এ ছাড়া বাতিলকৃত লাইসেন্সের মূল সনদ কমিশন বরাবর জমা প্রদানসহ কমিশনের সমুদয় পাওনা বকেয়া (যদি থাকে) আগামী ৩০ দিনের মধ্যে পরিশোধের জন্য নির্দেশনা প্রদান করা হলো।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৭ টেলিকম সংস্থার লাইসেন্স বাতিল করল বিটিআরসি

প্রকাশের সময় : ১২:২৫:২১ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫