শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
৩৩টি আলাদা ভেন্যুতে টেস্ট, শচীনকে ছাড়িয়ে গেলেন জয়সওয়াল জুনিয়র বৃত্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহারে নতুন নির্দেশনা চ্যাটবট কেন সব সময় ‘হ্যাঁ’ বলে—তোষামোদের ফাঁদ? এআই এজেন্টদের ‘মল্টবুক’ কী ছেলেকে নিয়ে হলিউডে শাবনূর, রইল ছবি ১৬ বলে শূন্য রানে ৩ উইকেট হারানো নিউজিল্যান্ডের পাল্টা লড়াই সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের বিদায়লগ্নে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়, ৫৭৭টি হারানো মোবাইল ফেরত দিলেন নওগাঁর পুলিশ সুপার টেস্টে ২০২৬ সালে বাংলাদেশ: ব্যক্তিগত নৈপুণ্য দিয়ে ঢাকা যায়নি দলীয় ব্যর্থতা বিএনপির নাম করে চাঁদাবাজি করলে রাজনীতি করার অধিকার নেই : আইনমন্ত্রী

ডাকাতির সময় গৃহবধূকে ‘দলবেঁধে ধর্ষণ’, গ্রেপ্তার ৭

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:৫১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
  • / 146

নওগাঁর মহাদেবপুর উপজেলায় ডাকাতিসহ গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত দুটি ধারাল হাসুয়া উদ্ধার করা হয়।

মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার জানান, সোমবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মান্দা উপজেলার চকজামদই গ্রামের আজির উদ্দিনের ছেলে শরিফুল ইসলাম পচা (২৯), একই গ্রামের লুৎফর রহমানের ছেলে তারেক হোসেন (২৬), একই গ্রামের মনির উদ্দিনের ছেলে সোলায়মান আলী (৩৮), নিয়ামতপুর উপজেলার জিলারপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে রিপন আলী (৩০), মান্দা উপজেলার গৌড়াবৌদ্দপুর গ্রামের মাসুদরানার ছেলে রকেট সরদার (৩২), একই উপজেলার বুন্দিপুর গ্রামের মাসিদুল ইসলামের ছেলে রুবেল হোসেন (২৮) এবং মহাদেবপুর উপজেলার চককন্দপপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে সাগর হোসেন (১৯)।

পুলিশ সুপার বলেন, “ ৯ ডিসেম্বর রাত ১১টায় মহাদেবপুর উপজেলার এক বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে প্রবেশ করে বেশকিছু লোক। তারা বাড়ির লোকজনদের অস্ত্রের মুখে জিম্মি করে একটি স্বর্ণের চেইন, নগদ টাকা এবং একটি মোবাইল ফোন লুট করে।

“এক পর্যায়ের ওই বাড়ির এক গৃহবধূকে অপহরণ করে বাড়ি থেকে দূরে ফাঁকা মাঠে নিয়ে গিয়ে দলবেঁধে ধর্ষণ করে ডাকাতরা। পরে গ্রামবাসীর সহায়তায় ওই গৃহবধূকে উদ্ধার করা হয়।”

ঘটনার পরদিন ১০ জানুয়ারি মহাদেবপুর থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে বলে জানান মোহাম্মদ সাফিউল সারোয়ার।

মামলার পর এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযানে নামে পুলিশ। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সাত সদস্যকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সুপার জানান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ডাকাতির সময় গৃহবধূকে ‘দলবেঁধে ধর্ষণ’, গ্রেপ্তার ৭

প্রকাশের সময় : ০৯:৫১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫