Dhaka ০৭:১৮ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ দিচ্ছে সরকার : ক্রীড়া প্রতিমন্ত্রী দেশের স্বার্থ নষ্ট হয়, এমন চুক্তি করবে না সরকার: স্থানীয় সরকারমন্ত্রী নওগাঁয় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন এমপি ফজলে হুদা বাবুল দরিদ্র কৃষকের ধান কেটে বাড়ি তুলে দিলেন এমপি স্বামীর দেহ টুকরো টুকরো করা স্ত্রী বললেন- ‘জীবনে কখনো একটা পিঁপড়াও মারিনি’ স্নাতক পর্যন্ত মেয়েদের পড়াশোনার খরচ ফ্রি করবো: প্রধানমন্ত্রী ধনী-গরিব চেনে না এআই ক্যামেরা, সড়কে বাড়ছে আইন মানার প্রবণতা ফারাক্কা বাঁধের প্রভাব ভারতেও পড়ছে: রিজভী ফিডিং কার্যক্রম নিয়ে প্রাথমিক বিদ্যালয়ের সংশ্লিষ্টদের জরুরি নির্দেশনা সৌদি আরবে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা যাবে রোববার

পাঁচ বছর ধরে ধর্ষণের শিকার কিশোরী, বাবার বন্ধুসহ অভিযুক্ত ৬৪

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:১৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
  • / 240

ভারতের দক্ষিণাঞ্চলীয় কেরালা রাজ্যে ৬৪ জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন ১৮ বছর বয়সী এক দলিত কিশোরী। অভিযোগে বলা হয়েছে, তাঁর বয়স যখন ১৩ বছর, তখন থেকে তাঁর ওপর যৌন নিপীড়ন শুরু হয়। এরপর টানা পাঁচ বছর ধরে চলেছে এ নিপীড়ন।

ধর্ষণের এ ঘটনায় এখন পর্যন্ত ২৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা এখন পুলিশি হেফাজতে রয়েছে। বিবিসিকে স্থানীয় পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বয়স ১৭ থেকে ৪৭ বছরের মধ্যে। তাদের মধ্যে রয়েছে দলিত ওই নারীর প্রতিবেশী, খেলার কোচ এমনকি তাঁর বাবার বন্ধুরাও। তদন্তে নেমে ৬৪ জনের হদিস পাওয়া গেছে।

সরকারি একটি প্রকল্পের আওতায় কাজ করা পরামর্শকদের (কাউন্সেলর) একটি দল তাঁর বাসায় গেলে ধর্ষণের বিষয়ে মুখ খোলেন কিশোরী। এরপর এ ঘটনায় বিভিন্ন আইনে এখন পর্যন্ত প্রায় ১৮টি মামলা করেছে পুলিশ। ঘটনা তদন্তে ২৫ সদস্যের একটি দল গঠন করা হয়েছে। এ নিয়ে আগামী দিনে আরও মামলা করা হতে পারে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারীর বয়স যখন ১৩ বছর, তখন তাকে তার এক প্রতিবেশী যৌন নিপীড়ন করে। ওই প্রতিবেশী তাঁর কিছু ছবিও তোলে। পরে ১৬ বছর বয়সে ওই নারীকে আবার যৌন নিপীড়ন করে সে। একই সঙ্গে নিপীড়নের সময় ধারণ করা ভিডিও বেশ কয়েকজনের কাছে প্রকাশ করা হয়। পরে তারাও তাঁকে কয়েক বছর ধরে ধর্ষণ করে।

স্থানীয় শিশুকল্যাণ কমিটির (সিডব্লিউসি) প্রধান একজন আইনজীবী সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, দলিত ওই কিশোরী একজন অ্যাথলেট ছিলেন। খেলাধুলা-সংক্রান্ত বিভিন্ন ক্যাম্পে অংশ নেওয়ার সময় ধর্ষণের শিকার হতে হয়েছে তাঁকে। গত পাঁচ বছরে তিনবার সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাঁচ বছর ধরে ধর্ষণের শিকার কিশোরী, বাবার বন্ধুসহ অভিযুক্ত ৬৪

প্রকাশের সময় : ১২:১৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫