Dhaka ০৭:১৭ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ দিচ্ছে সরকার : ক্রীড়া প্রতিমন্ত্রী দেশের স্বার্থ নষ্ট হয়, এমন চুক্তি করবে না সরকার: স্থানীয় সরকারমন্ত্রী নওগাঁয় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন এমপি ফজলে হুদা বাবুল দরিদ্র কৃষকের ধান কেটে বাড়ি তুলে দিলেন এমপি স্বামীর দেহ টুকরো টুকরো করা স্ত্রী বললেন- ‘জীবনে কখনো একটা পিঁপড়াও মারিনি’ স্নাতক পর্যন্ত মেয়েদের পড়াশোনার খরচ ফ্রি করবো: প্রধানমন্ত্রী ধনী-গরিব চেনে না এআই ক্যামেরা, সড়কে বাড়ছে আইন মানার প্রবণতা ফারাক্কা বাঁধের প্রভাব ভারতেও পড়ছে: রিজভী ফিডিং কার্যক্রম নিয়ে প্রাথমিক বিদ্যালয়ের সংশ্লিষ্টদের জরুরি নির্দেশনা সৌদি আরবে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা যাবে রোববার

বান্ধবীর খোঁজ পেতে হাইকোর্টে মার্কিন যুবক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:২০:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
  • / 198

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের পর বন্ধুত্বের সম্পর্ক হওয়া কক্সবাজারের এক তরুণীর খোঁজ পেতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন হারুন আসাদ মির্জা নামের এক মার্কিন নাগরিক।

এ বিষয়ে ওই তরুণীর বক্তব্য শুনতে আগামী ২৬ জানুয়ারি মা-বাবসহ ওই তরুণীকে হাজির হতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (১৩ জানুয়ারি) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আইনজীবী তাসমিয়া নুহিয়া আহমেদ।

তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে কক্সবাজার সদর উপজেলার ১৮ বছর বয়সী এক তরুণীর সঙ্গে পরিচয় হয় মার্কিন নাগরিক হারুন আসাদ মির্জার। এরপর দুইজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। তবে সম্পর্কের বিষয়টি তরুণীর পরিবার জেনে যাওয়ায় বাধে বিপত্তি। পরিবারের চাপে একপর্যায়ে আসাদ মির্জার সঙ্গে ওই তরুণীর যোগাযোগ বন্ধ হয়ে যায়। এরপর তরুণীর সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করতে না পেরে তরুণ বাংলাদেশে ছুটে আসেন। এরপর তিনি হাইকোর্টে রিট করেন। আজ আদালত ওই তরুণীর বক্তব্য শুনতে তাকে ২৬ জানুয়ারি হাজির করতে তার বাবা-মাকে বলেছেন। এছাড়া সদর কক্সবাজার সদর থানার ওসিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

রুলে বাংলাদেশি ওই তরুণীকে বেআইনিভাবে আটকে রাখা কেনো আইনবহির্ভূত ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), কক্সবাজারের পুলিশ সুপার, কক্সবাজার সদর থানার ওসিসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বান্ধবীর খোঁজ পেতে হাইকোর্টে মার্কিন যুবক

প্রকাশের সময় : ১০:২০:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫