Dhaka ০১:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে পাংশায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা পাঁচ ডিজিটাল ব্যাংকের অনুমোদন শ্রীমঙ্গলে মাছ ধরার জালে আটকা অজগর, বন বিভাগে হস্তান্তর এশিয়ান গেমসে সেমিফাইনালে উঠলেন বাংলাদেশের দ্রুততম মানব শিক্ষার্থীদের সনদের পাশাপাশি বাস্তবমুখী জ্ঞান অর্জন করতে হবে : শ্রমমন্ত্রী আখরজানী মেড়রা ঠাকুর বিলে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা; এমপি গাজী নজরুল আরও চার দিনের রিমান্ডে কালুখালীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কাফরুল থানায় করা হত্যা মামলায় কারাগারে কামাল মজুমদার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৫৫:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
  • / 176

আওয়ামী লীগ নেতা ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে রাজধানীর কাফরুল থানার একটি হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৩ জানুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দিয়েছেন।

এর আগে ১৯ অক্টোবর রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী একরামুল হক হত্যা মামলায় গ্রেফতার সাবেক এ শিল্প প্রতিমন্ত্রীকে তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন আদালত।

মামলার কাগজপত্রের তথ্য বলছে, গত ২৯ জুলাই ছাত্র–জনতার আন্দোলন চলাকালে মিরপুর-১০ নম্বর গোল চত্বরের কাছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী একরামুল হককে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় একরামুলের বাবা জিয়াউল হক বাদী হয়ে কাফরুল থানায় একটি হত্যা মামলা করেন। এ মামলায় আসামি ছিলেন কামাল আহমেদ মজুমদার।

গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছাড়ার পর অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের মতো কামাল আহমেদ মজুমদারও আত্মগোপনে চলে যান। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কাফরুল থানায় করা হত্যা মামলায় কারাগারে কামাল মজুমদার

প্রকাশের সময় : ১১:৫৫:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫