সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
আবার ফিরছে একক অ্যালবামের দিন, কাজী শুভর ‘কেউ বুঝলো না’ ফ্যাসিবাদের বিরুদ্ধে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর গ্রামে স্মার্টফোনের ব্যবহার বাড়াতে সহজমোবাইলের ঋণসুবিধা বাংলাদেশ থেকে প্রথম বিশ্বসুন্দরী প্রতিযোগিতায়—এখন কোথায় নায়িকা সাথী? বলে লালা ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি গিলের শুকুর পাশে চ্যানেল আই, ‘ডুবসাঁতার’ সিনেমার বিশেষ প্রদর্শনী খাবার টাটকা, নাকি ভেজাল—সিদ্ধান্ত নেবে মেশিন ঢাকার হোটেলে কোহলিদের গোপন ডিনার, সাক্ষী দিল্লির সাবেক পুলিশপ্রধান হজযাত্রীদের টিকার আগে করতে হবে ৭ ধরনের স্বাস্থ্য পরীক্ষা ভোটে এগিয়ে, মিস ইউনিভার্সে বাংলাদেশের মাহি কি মুকুট জিততে পারবেন

এবার সহযোগী অধ্যাপক পদে ৭৬৫ জনের পদোন্নতি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৫৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
  • / 139

সরকারি কলেজের শিক্ষকদের বড় পদোন্নতি দেওয়া হয়েছে; ৭৬৫ জন সহকারী অধ্যাপক পদোন্নতি পেয়ে সহযোগী অধ্যাপক হয়েছেন।

আজ সোমবার বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের এসব শিক্ষককে পদোন্নতি দিয়ে আলাদা দুটি প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। এর একটিতে ৭৬৪ জনকে; আরেকটিতে একজনকে পদোন্নতি দেওয়া হয়েছে।

পদোন্নতি পাওয়া শিক্ষকরা জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী পঞ্চম গ্রেডে বেতন ও অন্যান্য সুবিধা পাবেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, সবচেয়ে বেশি হিসাববিজ্ঞানের ৯৪ জন শিক্ষক একযোগে সহযোগী অধ্যাপক হয়েছেন।

পদোন্নতি পাওয়া অন্য শিক্ষকদের মধ্যে ৫৬ জন অর্থনীতি বিভাগের, ২৯ জন আরবি ও ইসলাম শিক্ষার, ৪৬ জন ইসলামের ইতিহাস ও সংস্কৃতির, ২৬ জন ইংরেজির, ৩১ জন ইতিহাসের, ৪৮ জন উদ্ভিদবিদ্যার ও ৭ জন কৃষিবিজ্ঞানের।

অন্যান্য বিভাগের মধ্যে গার্হস্থ্য অর্থনীতির একজন, গণিতের ৮৮ জন, দর্শনের ৩৯ জন, পদার্থবিদ্যার ৬৬ জন, পরিসংখ্যানের ছয়জন, প্রাণিবিদ্যার ৭২ জন, ব্যবস্থাপনার ৫৫ জন ও বাংলা বিভাগের ছয়জন সহকারী অধ্যাপক পদোন্নতি পেয়েছেন।

সহযোগী অধ্যাপক হওয়ার তালিকায় ভূগোল বিভাগের ২৪ জন, মনোবিজ্ঞানের নয়জন, রসায়নের ২২ জন, রাষ্ট্রবিজ্ঞানের ১৮ জন, সমাজকল্যাণের ১৩ জন, সমাজবিজ্ঞানের একজন, সংস্কৃতির দুজন শিক্ষকের নামও রয়েছে।

তাদের বাইরে টিচার্স ট্রেনিং কলেজের (টিটিসি) বাংলা বিভাগের দুজন, শিক্ষা বিভাগের একজন ও বিজ্ঞান বিভাগের তিনজন শিক্ষক পদোন্নতি পেয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে প্রকাশিত নির্দেশনা অনুযায়ী পদোন্নতিপ্রাপ্তরা কাজে যোগ দেবেন।

অপরদিকে কোনো শিক্ষক নিজ প্রতিষ্ঠানের উচ্চতর পদে বা অন্য কোনো প্রতিষ্ঠানে পদায়নের জন্য ‘স্বতঃসিদ্ধভাবে’ অগ্রাধিকার পাবেন বলে আদেশে বলা হয়েছে।

পদোন্নতিপ্রাপ্তদের তালিকা দেখুন এখানে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এবার সহযোগী অধ্যাপক পদে ৭৬৫ জনের পদোন্নতি

প্রকাশের সময় : ১০:৫৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫