Dhaka ০৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকারের সমর্থন ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার, প্রজ্ঞাপন জারি ইয়াবার নামে বিক্রি হচ্ছে জন্মনিয়ন্ত্রণ বড়ি নাশকতাকারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে : গয়েশ্বর একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন অনুকূল পরিবেশ তৈরি হলে ভারতে প্রধানমন্ত্রীর সফর হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিবন্ধিত অনলাইন সংবাদমাধ্যমের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার কালীগঞ্জে মোবারকগঞ্জ সুগার মিলে চিনি উৎপাদন ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ রাষ্ট্রপতির স্ত্রীও পাবেন ফ্যামিলি কার্ড: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বন্ধুর নাম, পরিচিত মুখ—প্রতারণার নতুন ফাঁদ

বেলুন ফাটানোর বন্দুকের গুলিতে ওয়াজের বক্তা আহত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৪৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
  • / 178

কিশোরগঞ্জে গভীর রাতে বেলুন ফাটানোর এয়ারগানের গুলিতে ওয়াজ মাহফিলের বক্তা মুফতি আল আমিন সাদী (৪০) আহত হয়েছেন। রোববার রাতে শহরতলির শোলাকিয়া গাছবাজার এলাকায় একটি মহিলা মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলে এ ঘটনা ঘটে।

জানা যায়, রাত ১টার দিকে নিকলী উপজেলার মুফতি আল আমিন সাদী মঞ্চে ওঠার আগ মুহূর্তে তাঁর বাম বাহুতে এসে এটি গুলি লাগলে তিনি আহত হন। এসময় তাঁর সাথী মো. জুলহাসও (২০) গুলিবিদ্ধ হন। সঙ্গে সঙ্গে ওয়াজ মাহফিল বন্ধ হয়ে যায়।

সদর থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন জানান, ওয়াজ মাহফিলের পাশেই একটি গ্রামীণ মেলা চলছিল। সেখান থেকে অসাবধানতা বশত বেলুন ফাটানোর এয়ারাগানের গুলি এসে তাঁদের গায়ে লাগে।

তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের চিকিৎসা করিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। এ ঘটনায় কেউ মামলা করেননি। কেউ আটক হননি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বেলুন ফাটানোর বন্দুকের গুলিতে ওয়াজের বক্তা আহত

প্রকাশের সময় : ০৮:৪৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫