Dhaka ০৫:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
শিশুদের জন্য বদলে যাচ্ছে ফেসবুক-ইনস্টাগ্রাম নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত ৯৩ হাজারের বেশি মানুষ: রেড ক্রস দক্ষতা ও নৈতিকতার সমন্বয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে হবে: চরমোনাই পীর দেশজুড়ে আগামী ২ দিন ভারী বর্ষণের আভাস ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে ব্র্যান্ড অ্যাম্বাসেডরদের প্রশিক্ষণ রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের অভিনন্দন ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ বাইকের সেই মেয়েটি সম্পর্কে যেসব তথ্য মিলল কুপিয়ে মায়ের মাথা বিচ্ছিন্ন, ১৭ ঘণ্টা পর ছেলে গ্রেপ্তার নতুন দায়িত্ব পেলেন উপদেষ্টা জহির উদ্দিন স্বপন

নাম ব্যবহার করে তদবির বিষয়ে যে বার্তা দিলেন উপদেষ্টা নাহিদ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৩:৫২:২০ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
  • / 250

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, আমার নাম ব্যবহার করে তদবির করা হলে তা বিবেচনার কোনো সুযোগ নেই। শনিবার (৪ জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বিবৃতি এ কথা বলেন তিনি।

বিবৃতিতে উপদেষ্টা নাহিদ লিখেছেন, ‘আমার নাম ব্যবহার করে তদবির করা হলে তা বিবেচনার কোনো সুযোগ নেই। সাম্প্রতিক সময়ে বিভিন্ন ব্যক্তি বা গোষ্ঠী অবৈধ সুবিধা গ্রহণের লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠান, দফতর/সংস্থায় আমার আত্মীয় পরিচয় বা নাম ব্যবহার করে তদবির বা কাজ উদ্ধারের চেষ্টা করছে। পাশাপাশি আমার স্বাক্ষর নকল/জাল করে আমি সুপারিশ করেছি মর্মে বিভিন্ন দফতরে আবেদন দাখিল করছে।’

তিনি আরও লিখেছেন, ‘এ ধরনের কোনো তদবির বা সুপারিশ আমলে না নিয়ে বরং তাৎক্ষণিকভাবে আমার একান্ত সচিবকে অবহিত করার নির্দেশনা দিয়ে সব সরকারি দফতর/সংস্থায় চিঠি পাঠানো হয়েছে।’

নাহিদ ইসলাম বলেন, ‘ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রের সব প্রতিষ্ঠানের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নাম ব্যবহার করে তদবির বিষয়ে যে বার্তা দিলেন উপদেষ্টা নাহিদ

প্রকাশের সময় : ০৩:৫২:২০ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫