Dhaka ০৫:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
শিশুদের জন্য বদলে যাচ্ছে ফেসবুক-ইনস্টাগ্রাম নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত ৯৩ হাজারের বেশি মানুষ: রেড ক্রস দক্ষতা ও নৈতিকতার সমন্বয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে হবে: চরমোনাই পীর দেশজুড়ে আগামী ২ দিন ভারী বর্ষণের আভাস ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে ব্র্যান্ড অ্যাম্বাসেডরদের প্রশিক্ষণ রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের অভিনন্দন ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ বাইকের সেই মেয়েটি সম্পর্কে যেসব তথ্য মিলল কুপিয়ে মায়ের মাথা বিচ্ছিন্ন, ১৭ ঘণ্টা পর ছেলে গ্রেপ্তার নতুন দায়িত্ব পেলেন উপদেষ্টা জহির উদ্দিন স্বপন

গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের তালিকাভুক্তির সময় বৃদ্ধি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:২২:২০ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫
  • / 123

গত বছরের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের তালিকাভুক্তির সময় বাড়িয়েছে সরকার।

প্রথম ধাপের তালিকা প্রকাশের পর নতুন করে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বাদপড়া শহীদ ও আহতদের তালিকাভুক্তির জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল থেকে এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অতিরিক্ত সচিব খন্দকার জহিরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই-আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করে প্রতিপক্ষের আক্রমণে যারা শহীদ বা আহত হয়েছেন তাদের নামের প্রথম ধাপের চূড়ান্ত তালিকা ইতোমধ্যে https://medical-info.dghs.gov.bd/public ওয়েব পেজে প্রকাশ করা হয়েছে।

এতে বলা আরো হয়, গণঅভ্যুত্থানকালীন ১৫ জুলাই হতে ৫ আগস্ট ২০২৪ তারিখের মধ্যে ছাত্র-জনতার আন্দোলনে সম্পৃক্ত হয়ে প্রতিপক্ষের আক্রমণে যারা শহীদ বা আহত হয়েছেন, কিন্তু উল্লেখিত প্রথম ধাপের চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত হননি, এমন ব্যক্তি/ব্যক্তিদের নাম তালিকাভুক্তির জন্য আবেদন আহ্বান করা যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সংশ্লিষ্ট শহীদ ও আহত ব্যক্তির জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ, স্থায়ী ও বর্তমান ঠিকানা, মোবাইল নম্বর, হাসপাতালে চিকিৎসা গ্রহণের প্রমাণপত্র এবং উপযুক্ত অন্যান্য কাগজপত্রসহ সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কার্যালয় অথবা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় অথবা ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ অথবা গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের দলনেতা বরাবর আগামী ৩১ জানুয়ারি, ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।

সূত্র : বাসস

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের তালিকাভুক্তির সময় বৃদ্ধি

প্রকাশের সময় : ০৮:২২:২০ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫