Dhaka ০৪:২৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালুখালীর মদাপুর ইউনিয়নের নতুন প্রশাসক উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কালুখালীর সাওরাইল ইউনিয়নে নদী ভাঙ্গন রোধে জিও ব্যাগ কর্মসূচির উদ্বোধন কলকাতায় হোটেলে আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিক নিহত, বাড়ি কুষ্টিয়া কলকাতার হোটেলে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত পাংশায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, পরিবারের দাবি ‘পরিকল্পিত হত্যা’ গোপালগঞ্জে ৬৪ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হান্নান মাসউদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট জানা গেল ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ দুর্ঘটনায় আহত শিক্ষার্থীর চিকিৎসায় নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘লোয়ার ডেপথ’ নাটকের প্রদর্শনী ‘ড্রপ আউট সরোয়ার তুষার’ আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে: রাশেদ খাঁন

কমলাপুর স্টেশনের মনিটরে ভেসে উঠল ‘অশ্লীল ভিডিও’

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:৫১:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
  • / 145

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে এবার অনুসন্ধান কাউন্টারের ওপরের মনিটরে অশ্লীল ভিডিও চলার ঘটনা ঘটেছে। এর আগে প্রবেশপথের মনিটরে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ স্ক্রল ভেসে উঠেছিল।

শুক্রবার (২৭ ডিসেম্বর) মধ্যরাতে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে হঠাৎ করে অনুসন্ধান কাউন্টারের ওপরের মনিটরে অশ্লীল ভিডিও চলতে শুরু করে। এতে সেখানে থাকা যাত্রী ও অন্যরা বিব্রত হয়ে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, উপস্থিত লোকজন মনিটরটি বন্ধ করার চেষ্টা করেও ব্যর্থ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক পর্যায়ে এক ব্যক্তি পাথর ছুড়ে মনিটরটি ভেঙে ফেলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে পুলিশের ঢাকা বিভাগের পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন। তিনি বলেন, ‘মধ্যরাতে রেলস্টেশনের মনিটরে অশ্লীল ভিডিও চলার কথা শুনেছি। এই ঘটনায় একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। বিস্তারিত রেলওয়ে থানা বলতে পারবে।

কমলাপুর রেলস্টেশনের বিব্রতকর ঘটনার পর দ্রুত তদন্তে নেমেছে রেলওয়ে কর্তৃপক্ষ। ঢাকা বিভাগীয় রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন আরিফ জানান, ঘটনার কারণ উদঘাটনে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবেন তারা।

এর আগে গত ২৬ অক্টোবর সকালে ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর স্টেশন) প্রবেশ পথের এলইডি স্ক্রিনে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখা ভেসে ওঠার ঘটনা ঘটে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কমলাপুর স্টেশনের মনিটরে ভেসে উঠল ‘অশ্লীল ভিডিও’

প্রকাশের সময় : ০৬:৫১:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪