Dhaka ০৩:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
শিশুদের জন্য বদলে যাচ্ছে ফেসবুক-ইনস্টাগ্রাম নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত ৯৩ হাজারের বেশি মানুষ: রেড ক্রস দক্ষতা ও নৈতিকতার সমন্বয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে হবে: চরমোনাই পীর দেশজুড়ে আগামী ২ দিন ভারী বর্ষণের আভাস ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে ব্র্যান্ড অ্যাম্বাসেডরদের প্রশিক্ষণ রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের অভিনন্দন ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ বাইকের সেই মেয়েটি সম্পর্কে যেসব তথ্য মিলল কুপিয়ে মায়ের মাথা বিচ্ছিন্ন, ১৭ ঘণ্টা পর ছেলে গ্রেপ্তার নতুন দায়িত্ব পেলেন উপদেষ্টা জহির উদ্দিন স্বপন

সরকার-আদালত আ.লীগকে নিষিদ্ধ না করলে নির্বাচনে অংশ নিতে বাধা নেই: সিইসি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:৫২:৩১ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
  • / 199

সরকার ও আদালত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে তাদের নির্বাচন অংশগ্রহণে কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সোমবার (৩০ ডিসেম্বর) সকালে সার্কিট হাউজে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, এখন নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন। ডানে-বামের বা বহির্বিশ্বের কোনো চাপ নেই।

এখন আমরা বিবেকের চাপে আছি। এদেশে ভালো নির্বাচন করা সম্ভব, খারাপ নির্বাচন করাও সম্ভব। সুষ্ঠু নির্বাচন করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে কমিশন। আগামী ৬ মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা হবে। এইবার আগের মতো আর ভোট হবে না। ৫ আগস্টের পর ভোটের ব্যাপারে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে। ৯১, ৯৬ এর মতো নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিগত নির্বাচন কমিশনকে শাস্তির আওতায় আনার চিন্তা-ভাবনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এটা নির্বাচন সংস্কার কমিশনের বিষয়। আমরা ওনাদের সুপারিশনামা এখনও পাইনি। তবে আমাদের কমিশনের পক্ষ থেকে এ ধরনের কোনও চিন্তা করা হচ্ছে না। সিদ্ধান্তও নেই।

এসময় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুছ আলী, জেলা নির্বাচন কর্মকর্তা বশির আহমেদ সহ উপজেলা নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সরকার-আদালত আ.লীগকে নিষিদ্ধ না করলে নির্বাচনে অংশ নিতে বাধা নেই: সিইসি

প্রকাশের সময় : ০২:৫২:৩১ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪