শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে মারপিটের  অভিযোগে মামলা

বালিয়াকান্দি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৬:৩৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
  • / 193

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর বাজারের জমি বিক্রি করায় ২০ লাখ টাকা চাঁদা দাবী করার পর তা না পেয়ে ব্যবসায়ীকে মারপিট করে তার কাছে থাকা ৫ লক্ষাধিক টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।

থানার অভিযোগ সুত্রে জানা গেছে, জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী বহরপুর বাজারের প্রতিষ্ঠিত নির্মাণ সামগ্রী ব্যবসায়ী ও আকিজ সিমেন্ট ও আকিজ প্লাষ্টিক এর রাজবাড়ী জেলা পরিবেশক, আরাফাত ট্রেডার্স এর স্বত্বাধিকারী মোঃ হারুন অর রশিদ সম্প্রতি তার স্ত্রী’র নামে থাকা ৭.৩৪ শতাংশ জমি বিক্রি করেন। গত ২১ ডিসেম্বর রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে জমি বিক্রির টাকা থেকে ২০ লাখ টাকা চাঁদা দাবী করে কয়েক যুবক। চাঁদা না দেওয়ায় গত ২২ ডিসেম্বর রাত আনুমানিক সোয়া দশটার দিকে  আকিজ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের কাছ থেকে  সংগ্রহ করা ৫ লাখ ৭ হাজার ২৫০ টাকা নিয়ে দোকান বন্ধ করে বাড়ী ফেরার পথে বহরপুর বাজার বাসস্ট্যান্ডের ল্যাম্পপোস্টের কাছে পৌঁছালে তার উপর হামলা চালায়। হামলায় গুরুতর আহত হয়ে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে ব্যবসায়ী মোঃ হারুন অর রশিদ তার ভাই আলহাজ্ব হাফেজ ফারুকুজ্জামানকে দিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগটি গত ২৪ ডিসেম্বর বালিয়াকান্দি থানায় মামলা হিসেবে গ্রহণ করেন। বালিয়াকান্দি থানার মামলা নং ০৫, তারিখ ২৪/১২/২৪ইং। ধারা, ১৪৩, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩০৭, ৩৮৫, ৩৮৬, ৩৮৭, ৫০৬ (২), ১১৪/৩৪ প্যানাল কোড ১৮৬০ অপরাধের চাঁদাবাজির সংক্রান্ত মামলা রেকর্ড করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে মারপিটের  অভিযোগে মামলা

প্রকাশের সময় : ০৬:৩৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪