Dhaka ০৩:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে পাংশায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা পাঁচ ডিজিটাল ব্যাংকের অনুমোদন শ্রীমঙ্গলে মাছ ধরার জালে আটকা অজগর, বন বিভাগে হস্তান্তর এশিয়ান গেমসে সেমিফাইনালে উঠলেন বাংলাদেশের দ্রুততম মানব শিক্ষার্থীদের সনদের পাশাপাশি বাস্তবমুখী জ্ঞান অর্জন করতে হবে : শ্রমমন্ত্রী আখরজানী মেড়রা ঠাকুর বিলে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা; এমপি গাজী নজরুল আরও চার দিনের রিমান্ডে কালুখালীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মিজানুর রহমান আজহারীর আসার খবরে কক্সবাজারে মানুষের ঢল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৩৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
  • / 169

জনপ্রিয় ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারীর আসার খবরে কক্সবাজারের পেকুয়ায় মানুষের ঢল নেমেছে।

আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) পেকুয়ায় মরহুম মাওলানা শহিদ উল্লাহ স্মৃতি সংসদ ও সমাজ উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে এই মাহফিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা করার কথা রয়েছে তার।

তাফসির ময়দানস্থলে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আয়োজক কমিটি ও প্রশাসন। জনপ্রিয় ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারী আজ রাত ৮টার দিকে হেলিকপ্টারে চড়ে পেকুয়া আসার কথা রয়েছে এবং তিনি রাত ১০টায় আলোচনা করবেন।

পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদের প্রধান উপদেষ্টা নিয়ামত উল্লাহ নিজামী বলেন, আজহারী হুজুরসহ জনপ্রিয় ইসলামী আলোচকদের আগমনে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নেমেছে। মানুষ সামাল দিতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। তবে যৌথ বাহিনী আমাদের সহযোগিতা করছে। আজহারী হুজুর রাত ১০টায় আলোচনা করবেন।

মাহফিলে আসা ইরফানুল হাসান বলেন, আজহারী হুজুর দীর্ঘ ৫ বছর পর কক্সবাজারে আসছেন। হুজুরকে এতদিন মোবাইলে দেখেছি, বাস্তবে দেখতে এক দিন আগে থেকে পেকুয়ায় এসেছি।

আবদুল্লাহ আল সম্রাট বলেন, হুজুরকে দেখতে এসেছি। এত পরিমাণ মানুষ হয়েছে যে প্যান্ডেলে পর্যন্ত যাওয়া সম্ভব হচ্ছে না।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, বৃহত্তর ঐতিহাসিক তাফসির মাহফিল ঘিরে আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। এরই মধ্যে চকরিয়া-পেকুয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো.রাকিব-উর রাজা মাহফিলের স্থান পরিদর্শন করেছেন। আমাদের ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, এক দিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল আজ শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে। প্রথম অধিবেশনে আলোচনা করছেন মনিরুল ইসলাম মজুমদার।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মিজানুর রহমান আজহারীর আসার খবরে কক্সবাজারে মানুষের ঢল

প্রকাশের সময় : ০১:৩৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪