Dhaka ০১:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
শিশুদের জন্য বদলে যাচ্ছে ফেসবুক-ইনস্টাগ্রাম নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত ৯৩ হাজারের বেশি মানুষ: রেড ক্রস দক্ষতা ও নৈতিকতার সমন্বয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে হবে: চরমোনাই পীর দেশজুড়ে আগামী ২ দিন ভারী বর্ষণের আভাস ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে ব্র্যান্ড অ্যাম্বাসেডরদের প্রশিক্ষণ রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের অভিনন্দন ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ বাইকের সেই মেয়েটি সম্পর্কে যেসব তথ্য মিলল কুপিয়ে মায়ের মাথা বিচ্ছিন্ন, ১৭ ঘণ্টা পর ছেলে গ্রেপ্তার নতুন দায়িত্ব পেলেন উপদেষ্টা জহির উদ্দিন স্বপন

শুরু হলো খুলনাবাসীর স্বপ্নযাত্রা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:১৪:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
  • / 168

খুলনার মানুষের বহুল প্রতীক্ষিত স্বপ্ন পূরণ হলো আজ। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ছয়টায় যাত্রা শুরু করে জাহানাবাদ এক্সপ্রেস। এই ট্রেনে করে মাত্র সাড়ে তিন থেকে চার ঘণ্টার মধ্যে খুলনা থেকে ঢাকায় যেতে পারবে খুলনার মানুষ। ট্রেনটি আনুমানিক সকাল ৯টা ৪৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে। ট্রেনের উদ্বোধন করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন।

রেলওয়ে সূত্রে জানা যায়, খুলনার স্টেশন ছেড়ে ট্রেনটি নওয়াপাড়া, সিংগিয়া, নড়াইল, লোহাগড়া, কাশিয়ানী, ভাঙ্গা স্টেশন হয়ে ঢাকায় পৌঁছাবে। খুলনা থেকে রেলপথে যমুনা সেতু হয়ে ঢাকার দূরত্ব ৩৭৬ কিলোমিটার। নতুন এ রেলপথ নির্মাণে যাতায়াতে দূরত্ব কমেছে ১৭৭ কিলোমিটার।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, খুলনা-ঢাকা রুটে তিনটি ট্রেন চলাচল করে। এর মধ্যে দুটি আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ও চিত্রা এক্সপ্রেস, আর একটি নকশিকাঁথা কমিউটার ট্রেন। এতে খুলনা থেকে ঢাকায় পৌঁছাতে সময় লাগে ১০ ঘণ্টারও বেশি। ফলে চরম দুর্ভোগ আর ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। নতুন জাহানাবাদ এক্সপ্রেস চালু হওয়ায় মাত্র পৌনে চার ঘণ্টায় ঢাকায় পৌঁছাবেন যাত্রীরা।

আরও জানা যায়, ট্রেনে খুলনা থেকে ঢাকায় যাওয়ার সর্বনিম্ন ৪৪৫ টাকা এবং সর্বোচ্চ ১৩৩০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। যা সুন্দরবন ও চিত্রা এক্সপ্রেসের থেকে কম। খুলনা থেকে ঢাকায় পৌঁছাতে সময় ও অর্থ কম লাগায় খুশি যাত্রীরা। জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনে মোট ৭৬৮টি সিট রয়েছে। এছাড়াও অতিরিক্ত ২৫ শতাংশ টিকিট বিক্রয়ের জন্য রাখা হয়েছে। কেউ দাঁড়িয়ে যেতে চাইলে এই টিকিট ক্রয় করতে পারবেন।

ট্রেন উদ্বোধনকালে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন বলেন, আজ থেকে বাণিজ্যিকভাবে খুলনা থেকে ঢাকা যাওয়ার নতুন রুটের ট্রেন উদ্বোধন হলো। চার ঘণ্টার মধ্যে এই ট্রেন ঢাকায় পৌঁছাবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শুরু হলো খুলনাবাসীর স্বপ্নযাত্রা

প্রকাশের সময় : ১০:১৪:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪