Dhaka ০৬:২৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নঈম নিজাম ও তার স্ত্রী ফরিদা ইয়াসমিনের নামে মামলা হামের উপসর্গে আরও ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৮ কিলোমিটার প্রতি ২৩ পয়সা বাড়ল লঞ্চ ভাড়া, সর্বনিম্ন ভাড়া ৩৫ টাকা এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ, ব্যাটিং ব্যর্থতায় প্রশ্নের মুখে নারী ক্রিকেট রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন মান্দায় অবৈধ ইটভাটায় অভিযান, এক লাখ টাকা জরিমানা সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক নয় প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে পদায়ন আদেশ জারির নির্দেশ ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান জান্নাতে স্বামী যেন হুর না পান সেজন্য দোয়া করা যাবে?

নতুন এলাকার ভোটার তালিকা পুনর্বিন্যাসে ইসির নির্দেশ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:৪০:১৫ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
  • / 144

ইউনিয়ন, পৌরসভা এবং সিটি করপোরেশনের নতুন গঠিত এলাকার ভোটার তালিকা পুনর্বিন্যাসে মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সকল উপজেলা, জেলা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের নির্দেশনাটি পাঠিয়েছেন ইসির নির্বাচন সহায়তা শাখার সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী।

নির্দেশনায় বলা হয়েছে, অতি শিগগিরই বাড়ি-বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হবে। নির্বাচন কমিশন নীতিমালা অনুযায়ী স্থানীয় সরকার বিভাগ কর্তৃক নবগঠিত ও পুনঃগঠিত ইউনিয়ন/পৌরসভা এবং সিটি কর্পোরেশনের ওয়ার্ডের ভোটার এলাকা বিভক্তির গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গে ওয়ার্ড ভিত্তিক ভোটার এলাকার পুনর্বিন্যাস করতে হবে।

ফলে কোনো নির্বাচনী এলাকার প্রশাসনিক সীমানা পুনর্গঠন হয়ে থাকলে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরুর আগেই সীমানা পুনর্গঠনের গেজেট অনুযায়ী ভোটার তালিকা পুনর্বিন্যাস সম্পন্ন করার জন্য যথাযথ কর্তৃপক্ষ নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্প্রতি নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, প্রতি বছর ১ জানুয়ারি অনুযায়ী হালনাগাদ ভোটার তালিকা হয়ে থাকে৷ এ পর্যন্ত ১৭ লাখ ভোটারের তথ্য আমাদের হাতে আছে, যেটা ১ জানুয়ারি ২০২৫ সালে আমরা সন্নিবেশ করবো এবং তারা নতুন ভোটার হিসেবে তালিকায় যুক্ত হবেন। তবে পূর্ব অভিজ্ঞতা থেকে দেখা গেছে এই তথ্যটা পূর্ণাঙ্গ হয় না৷ কারণ অনেকেই অফিসে এসে নিবন্ধন সম্পন্ন করেন না৷ আনুমানিক ৪৫ লাখ হতে পারতো এই সংখ্যা।

যে ১৭ লাখ তথ্য রয়েছে তার মধ্যে ১৩ লাখ ২০২২ সালে সংগ্রহ করা বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, যারা বাদ পড়লেন আমরা চাই তারা ভোটার তালিকায় যুক্ত হোক৷ এজন্য বাড়ি বাড়ি গিয়ে তাদের তথ্য সংগ্রহ করবো। এই বাদ পড়া ভোটাররা ছাড়াও ২০২৫ সালে যারা ভোটার হবেন অর্থাৎ ২০২৬ সালের ১ জানুয়ারি যারা ভোটার হওয়ার যোগ্য হবেন তাদের তথ্যও আমরা বাড়ি-বাড়ি গিয়ে সংগ্রহ করবো।

আগামী বছর মার্চের পর থেকে এই কার্যক্রম হাতে নেওয়া হবে বলেও জানান তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নতুন এলাকার ভোটার তালিকা পুনর্বিন্যাসে ইসির নির্দেশ

প্রকাশের সময় : ০৭:৪০:১৫ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪