Dhaka ০৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম পদক নিশ্চিত করলেন উশুকা জিন্নাত পাংশায় কৃষক-নারী-প্রতিবন্ধীদের সহায়তা, কৃতী শিক্ষার্থীদের পুরস্কার ডিআইজিসহ ৩১ পদে রদবদল ডাস্টবিন, ড্রেনেজ ও গণশৌচাগারের অভাবে ভোগান্তির নাম কামারখালী বাজার পাটওয়ারীকে গ্রেফতার করে রিমান্ডে নিলেই বের হবে, ককটেল মারছে কারা: রাশেদ খাঁন দূরপাল্লা ও মহানগরে বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ল ডিজেল বিক্রিতে এখনও ৭০ টাকা লোকসান হচ্ছে: রিজভী কালুখালীতে ১৫ টাকা কেজিতে চাল পেয়ে কার্ডধারীদের মাঝে স্বস্তি স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে ঢালাও মিডিয়া ট্রায়াল গ্রহণযোগ্য নয় : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা, প্রশাসনকে যে নির্দেশ দিল সরকার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:৪৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
  • / 111

কুমিল্লায় মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরানোর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছে সরকার। সরকারের পক্ষ থেকে মুক্তিযোদ্ধার মানহানির ঘটনার তিব্র নিন্দা জানানো হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে প্রেস উইং জানিয়েছে, মুক্তিযোদ্ধা আব্দুল হাই হত্যাসহ ৯টি মামলার আসামি।

আমরা সবাইকে আইন নিজের হাতে তুলে নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানাই। পুলিশ ও স্থানীয় প্রশাসনকে ঘটনার তদন্ত শুরু করে দোষীদের আইনের আওতায় আনার জন্য বলা হয়েছে।

এদিকে মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরানোর ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুর গলায় যারা জুতার মালা দিয়েছে তারা দুষ্কৃতকারী। তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।

সোমবার রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরে বিজিবি দিবস উপলক্ষে পদক দেওয়া অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক আব্দুল হাই কানুর গলায় জুতার মালা পরিয়েছেন। এ সময় পাশ থেকে একজন তাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলছেন।

আরেকজন বলছেন, কুমিল্লা থেকে বের হয়ে যেতে। এ সময় আব্দুল হাই কানু আকুতি করে বাড়ি থেকে বের হবেন না বললে মধ্যবয়সী এক ব্যক্তি বলেন, ‘আমরা এত বছর বাড়িতে থাকতে পেরেছি?’ এ সময় আরেকজন বলে ওঠেন, ‘আপনি পুরো গ্রামের মানুষের কাছে মাফ চাইতে পারবেন?’ এ সময় তিনি হাতজোড় করে সবার কাছে মাফ চান। এক পর্যায়ে তাকে দুই হাত ধরে দুজন ব্যক্তি সামনের দিকে নিয়ে যান।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়ন ইউনিয়নের লুদিয়ারা গ্রামের বাসিন্দা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা, প্রশাসনকে যে নির্দেশ দিল সরকার

প্রকাশের সময় : ০৫:৪৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪