Dhaka ১০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ভারতের কাছে ফাঁসির দণ্ডপ্রাপ্ত হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি : সালাহউদ্দিন ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট, আহত ২ হারুন অর রশীদের বিজয়ে কালুখালীতে দোয়া মাহফিল ও শুভেচ্ছা বিনিময় ঝিনাইদহ-৪: কালীগঞ্জে নির্বাচন পরবর্তী সংঘর্ষে আহত ৬, এলাকায় থমথমে পরিস্থিতি দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে সবার সঙ্গে সম্পর্ক রাখতে চায় বিএনপি : আমীর খসরু বিকাশ-নগদ-রকেটে লেনদেন স্বাভাবিক ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় বাংলাদেশের : মাহদী আমিন গোপালগঞ্জ-৩ আসনে এস এম জিলানী বেসরকারিভাবে নির্বাচিত মার্চে পরমাণু সমঝোতা না হলে ‘ভয়ংকর কিছু’ ঘটতে পারে: ট্রাম্প

মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি: ৩ ব্যবসায়ীর জরিমানা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:২৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
  • / 129

 মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রিসহ নানা অভিযোগে রোববার রাজবাড়ী সদর উপজেলার স¤্রাটনগর বাজারের তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন তদারক ও পর্যালোচনার জন্য গঠিত রাজবাড়ী জেলা বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্যরা অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করে।

জানা গেছে, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণসহ যথাযথভাবে সরবরাহ না করায় ভোক্তা সংরক্ষণ ্আইনের দুটি ধারায় ফকির ফার্মেসীকে পাঁচ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের দায়ে রাহিম বীজ ভান্ডার ও সাইদ স্টোরকে তিন হাজার টাকা করে জরিমানা করা হয়।

বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ও ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, বাজার তদারকি কার্যক্রম পরিচালনাকালে পণ্যের মূল্য যথাযথভাবে বিক্রয়ের যাচাইসহ ব্যবসায়ীদের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও হালনাগাদকরণ, ক্রয় রশিদ সংরক্ষণ এবং ন্যায্যমূল্যে পণ্যসামগ্রী বিক্রি করার নির্দেশনা দেওয়া হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ এবং অননুমোদিত পণ্য বিক্রয় না করার বিষয়ে সতর্ক করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি: ৩ ব্যবসায়ীর জরিমানা

প্রকাশের সময় : ০৮:২৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪