Dhaka ০৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ছেলে-নাতির বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় ৯০ বছরের বৃদ্ধা খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প প্রিয়াঙ্কা-প্রকৃতি আমায় ক্ষমা করে দিও প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন ১৯ সেপ্টেম্বর এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেসে তরুণের মৃত্যু, লাশ ফেলে পালাল বন্ধুরা মধুখালীতে বস্তাবন্দি অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার বালিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি আতিক, সাধারণ সম্পাদক লিটন নওগাঁর নাসরিন সিদ্দিকী বালিকা বিদ্যালয়ের জরাজীর্ণ অবস্থা, খোলা মাঠেই চলছে পাঠদান কালীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান র‍্যালি অনুষ্ঠিত নারীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : রিজভী

মেঘনায় দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:২০:২০ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
  • / 116

মেঘনা নদীর চাঁদপুরের হরিনায় কীর্তনখোলা-১০ এবং প্রিন্স আওলাদ-১০ লঞ্চের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় লঞ্চের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোন যাত্রী হতাহত হয়নি বলে দাবি করেছে কর্তৃপক্ষ।

রোববার (২২ ডিসেম্বর) ভোরে এ তথ্য নিশ্চিত করেন বরিশাল নদী বন্দর কর্মকর্তা আবদুর রাজ্জাক।

জানা গেছে, শনিবার বরিশাল থেকে যাত্রী বোঝাই করে কীর্তনখোলা-১০ ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। অপরদিকে, ঢাকা থেকে প্রিন্স আওলাদ-১০ নামের একটি লঞ্চ বরিশালের নদীপথে রওনা হয়। পথে মেঘনা নদীর চাঁদপুরের হরিনা এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয় লঞ্চ দুটির। ঘন কুয়াশায় দুর্ঘটনার প্রাথমিক কারণ জানিয়ে কোনো যাত্রী হতাহত হয়নি বলে দাবি পোর্ট কর্মকর্তাদের।

বরিশাল নদী বন্দর কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, ‘রাতেই কীর্তনখোলা ১০ লঞ্চ ঢাকার পথে ছেড়ে যায়৷ তবে, লঞ্চ প্রিন্স আওলাদ বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় শুভরাজ নামে আরেকটি লঞ্চ যাত্রীদের উদ্ধার করে রোববার সকালে বরিশালের উদ্দেশ্যে রওনা হয়।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মেঘনায় দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষ

প্রকাশের সময় : ০১:২০:২০ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪