Dhaka ১২:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
শিশুদের জন্য বদলে যাচ্ছে ফেসবুক-ইনস্টাগ্রাম নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত ৯৩ হাজারের বেশি মানুষ: রেড ক্রস দক্ষতা ও নৈতিকতার সমন্বয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে হবে: চরমোনাই পীর দেশজুড়ে আগামী ২ দিন ভারী বর্ষণের আভাস ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে ব্র্যান্ড অ্যাম্বাসেডরদের প্রশিক্ষণ রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের অভিনন্দন ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ বাইকের সেই মেয়েটি সম্পর্কে যেসব তথ্য মিলল কুপিয়ে মায়ের মাথা বিচ্ছিন্ন, ১৭ ঘণ্টা পর ছেলে গ্রেপ্তার নতুন দায়িত্ব পেলেন উপদেষ্টা জহির উদ্দিন স্বপন

হবিগঞ্জে মসজিদের টাকা নিয়ে সংঘর্ষ, আহত শতাধিক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৩:৫৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
  • / 118

হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের টঙ্গিরঘাট গ্রামে মসজিদের টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষের নারীসহ শতাধিক লোকজন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় প্রায় অর্ধশতাধিক লোকজনকে উদ্ধার করে জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের দেওয়া হয়েছে প্রাথমিক চিকিৎসা।

খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। শনিবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, টঙ্গিরঘাট গ্রামের জামে মসজিদের ১৪ লাখ টাকা নিয়ে মতবিরোধ দেখা দেয় একই গ্রামের মরুব্বি মো. তাইবুল্লাহ ও আলহাজ্ব মিয়ার মধ্যে। মসজিদের বর্তমানে কোন কমিটি না থাকায় ওই টাকা আলহাজ্ব মিয়া মসজিদের উন্নয়নে কাজে লাগাতে চায়। আর তাউবুল্লাহসহ একটি পক্ষ উল্লেখিত পরিমাণ টাকা ব্যাংকে অ্যাকাউন্ট করে রাখতে সম্মত হয়। এ নিয়ে শুক্রবার রাতে এক বৈঠক হয় টঙ্গিরঘাট গ্রামে। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতাণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই জের ধরে শনিবার উভয়পক্ষ দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে আহতদের মধ্যে আলাছ মিয়া, আকল মিয়া, আফসর মিয়া, মাম্মদ আলী, মইনুল ইসলাম, জরিমান বেগম, মুশাহিদ, হাসান মিয়া, শ্যামল মিয়া, জনি মিয়া, আনছব আলী, মুন্না আক্তার, আতর আলী, ইসলাম উদ্দিন, আফজল মিয়া, জাকির আলী, মোহাম্মদ আলী, আহম্মদ আলী, কালাম মিয়া, শাহিদ মিয়া, আব্দুল মিয়া, সুমন মিয়া, মিজান আলী, আমান আলী, রমজান আলী, ফারজাহান আক্তার, আতাবুর রহমান, বিল্লাল মিয়া, ইরফান মিয়া, হাবিবুর রহমান, এংরাজ মিয়া, সম্রাট মিয়া, আব্বাস আলী, জামান মিয়া ও সাদেক মিয়াকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) আলমগীর কবির বলেন, মসজিদের টাকা নিয়ে দুটি পক্ষ সংঘর্ষে জড়িয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হবিগঞ্জে মসজিদের টাকা নিয়ে সংঘর্ষ, আহত শতাধিক

প্রকাশের সময় : ০৩:৫৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪