Dhaka ১০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে এত ভোট পেয়েছেন পাটওয়ারী : মির্জা আব্বাস ভারতের কাছে ফাঁসির দণ্ডপ্রাপ্ত হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি : সালাহউদ্দিন ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট, আহত ২ হারুন অর রশীদের বিজয়ে কালুখালীতে দোয়া মাহফিল ও শুভেচ্ছা বিনিময় ঝিনাইদহ-৪: কালীগঞ্জে নির্বাচন পরবর্তী সংঘর্ষে আহত ৬, এলাকায় থমথমে পরিস্থিতি দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে সবার সঙ্গে সম্পর্ক রাখতে চায় বিএনপি : আমীর খসরু বিকাশ-নগদ-রকেটে লেনদেন স্বাভাবিক ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় বাংলাদেশের : মাহদী আমিন গোপালগঞ্জ-৩ আসনে এস এম জিলানী বেসরকারিভাবে নির্বাচিত

ভোরের আগুনে পুড়লো বনানী বস্তির ঘর

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:১৫:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
  • / 99

রাজধানীর বনানীর কে ব্লক বস্তিতে শনিবার ভোরে অগ্নিকাণ্ড ঘটেছে। প্রায় এক ঘণ্টার ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস।

তবে আগুনে বেশ কয়েকটি বস্তির ঘর পুড়ে গেছে।

শনিবার (২১ ডিসেম্বর) সকালে মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, বনানী কে ব্লকের ২২ নম্বর সড়কের বস্তিতে ভোর সাড়ে ৫টায় আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট পৌঁছায় ৫টা ৪১ মিনিটে।

পরে পর্যায়ক্রমে বারিধারা, তেজগাঁও ও কুর্মিটোলা ফায়ার স্টেশনের মোট ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, সকাল ৬টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনার পর সাড়ে ৮টায় পুরোপুরি নির্বাপণ সম্ভব হয়েছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

এর আগে বুধবার বিকেলে বনানী ও গুলশান লাগোয়া কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ড ঘটে। আয়তনের দিক থেকে ঢাকার সবচেয়ে বড় এই বস্তিতে সেদিন চলতি বছরের মধ্যে দ্বিতীয়বার আগুন লাগার ঘটনা ঘটে।

আর শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে উত্তরার এক রেস্টুরেন্টে ভয়াবহ আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় সোয়া ৩ ঘণ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আসে। সেদিনই রাত সাড়ে ৮টার দিকে বনশ্রীতে একটি আবাসিক ভবনে আগুন লাগার পর পৌনে এক ঘণ্টার চেষ্টায় তা নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভোরের আগুনে পুড়লো বনানী বস্তির ঘর

প্রকাশের সময় : ১১:১৫:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪