Dhaka ০৩:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁ শহরে এআই-সক্ষম সিসিটিভি নেটওয়ার্ক স্থাপনে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‘দুর্নীতির মতো ধর্ষণেরও কোনো ছোট কিংবা বড় ডেফিনেশন হতে পারে না’ চলতি অর্থবছরের ৫৬ হাজার কোটি টাকার সম্পূরক বাজেট পাস গুগলে দেখলাম দুর্নীতিতে এক নম্বরে রাজনীতিবিদরা, দুই নম্বরে আমলারা: রুমিন ফারহানা স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল ট্রাইব্যুনালে বেনজীরের বিরুদ্ধে ১০ মামলা, ফেরাতে এনসিবিতে চিঠি দেবে তদন্ত সংস্থা কালীগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত ‘তারেক রহমানের আহ্বানে ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে জনগণ’ তিন বাস টার্মিনাল যাচ্ছে ঢাকার বাইরে, কোনটি কোথায় সরকারিভাবে নতুন পাটকল স্থাপন নয়, সব যাবে বেসরকারি ব্যবস্থাপনায়

আমরাও ক্ষমতায় ছিলাম কোনো দিন কাউকে অসম্মান করিনি: খৈয়ম

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:৫২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪
  • / 131

রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, আমরাও দীর্ঘদিন ক্ষমতায় ছিলাম। কোনো দিন কাউকে অসম্মান করিনি। আওয়ামী লীগের কোনো নেতাকর্মী বলতে পারবে না কাউকে অসম্মান করেছি।

শুক্রবার বিকেলে আলীপুর ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গসংগঠনের উদ্যোগে আলীপুর ইউনিয়ন পরিষদ চত্ত¡রে এক জনসভায় তিনি এসব কথা বলেন।

আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, আওয়ামী লীগ এমন পরিস্থিতি তৈরি করলো যে, ২০১৪ সালে আমরা নির্বাচন করতে পারি নাই। শেখ হাসিনা তত্ত¡াবধায়ক সরকারের দাবি তুলেছিলেন। বেগম খালেদা জিয়া সেই দাবি মেনে নিয়েছিলেন। সেই তত্ত¡াবধায়ক সরকারের অধীনে ২০০১ সালে নির্বাচন করেছি। ২০০৮ সালে তত্ত¡াবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে। শেখ হাসিনা ক্ষমতায় এসে তত্ত¡াবধায়ক সরকার বাতিল করে দেন। এরপর ২০১৪ সালে এমন সমস্ত আইন জারী করলেন আমরা নির্বাচন করতে পারিনি। ২০১৮ সালে আমরা নির্বাচনে যেতে চাইলাম। আমাদের নেতা তারেক রহমান বললেন, পরীক্ষা করে দেখতে পারেন শেখ হাসিনা নির্বাচন সুষ্ঠু হতে দেবে না। সেই নির্বাচনে কী হয়েছে আপনারা সবাই জানেন। আমাদের ঘর থেকে বের হতে দেওয়া হয়নি। আমার সাড়ে তিনশ নেতাকর্মীকে গ্রেফতার করা হলো। পুলিশ বিডিআর মোতায়েন করে আমাদের ঘর থেকে বের হতে দিলনা। যখন ঘর হতে বের হওয়ার চেষ্টা করলাম। রাজবাড়ীর খলিফা পট্টিতে আওয়ামী লীগ, যুবলীগ আমাদের উপর হামলা করলো। আমি এটা ভাবতে পারি নাই। এই শহরে বড় হয়েছি। এই শহরে আমার জন্ম। এই এলাকার মানুষের ভালোবাসায় পৌরসভার মেয়র ও এমপি হয়েছিলাম।

জনসভায় অন্যদের মাঝে বক্তৃতা করেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক আহবায়ক নঈম আনসারী, সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কে এ সবুর শাহীন, জেলা যুবদলের সভাপতি খায়রুল আনাম বকুল প্রমুখ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আমরাও ক্ষমতায় ছিলাম কোনো দিন কাউকে অসম্মান করিনি: খৈয়ম

প্রকাশের সময় : ০৬:৫২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪