Dhaka ০১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রেপ্তার এড়াতে মাহফিল থেকে পালালেন তাহেরি, পুলিশের গাড়ি ভাঙচুর

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:৪১:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
  • / 182

আখাউড়ায় পুলিশের মাথা ফটানোর এক মামলায় তাহেরিকে গ্রেপ্তার করতে বিজয়নগরের মাহফিলে গিয়েছিল পুলিশ। পুলিশ মাহফিলের স্টেজ থেকে গ্রেপ্তার করতে গেলে তাহেরি একটি বাড়িতে ঢুকে পড়েন। পরে বিল দিয়ে পালিয়ে যান।

এদিকে তাহেরিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চরইসলামপুর ইউনিয়নের নাজিরাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে বিজয়নগর থানার ওসি রওশন আলী জানান।

তাহেরির ভক্তরা হামলা চালিয়ে পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর করে। তাহেরি বিল দিয়ে পালিয়ে গিয়ে গ্রেপ্তার এড়াতে সক্ষম হন।

ওসি রওশন আলী বলেন, তাহেরির বিরুদ্ধে আখাউড়ায় ‘পুলিশের ওপর হামলার’ একটি মামলা রয়েছে। শনিবার বিজয়নগরে ‘বিনা অনুমতিতে’ গিয়াস উদ্দিন আত তাহেরির মাহফিলের আয়োজন করা হয়েছিল। খবর পেয়ে পুলিশ মাহফিলের স্টেজ থেকে তাকে গ্রেপ্তার করতে গেলে তিনি একটি বাড়িতে ঢুকে পড়েন। সেখান থেকে পেছন দিয়ে একটি বিল দিয়ে পালিয়ে যান। তার ভক্তরা তখন পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর করে।

পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আটক করেছে জানিয়ে ওসি বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

এর আগে গত শুক্রবার আখাউড়ায় বিনা অনুমতিতে গিয়াস উদ্দিন আত তাহেরির একটি মাহফিলের আয়োজন করা হয়। সেখানে পুলিশ গিয়ে দ্রুত মাহফিল শেষ করার কথা বললে ভক্তরা হামলা করে এক এসআইয়ের মাথা ফাটিয়ে দেয়। মাহফিল থেকে পুলিশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়ারও অভিযোগ উঠে। ওই ঘটনায় তাহেরিসহ ১৫ জনের নামে মামলা করে পুলিশ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গ্রেপ্তার এড়াতে মাহফিল থেকে পালালেন তাহেরি, পুলিশের গাড়ি ভাঙচুর

প্রকাশের সময় : ০৪:৪১:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪