Dhaka ০৬:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ সিসিইউ সেবা পাবে যশোরবাসী মন্ত্রী-এমপিদের বেতন বাড়ানোর উদ্যোগ নিয়ে বিরোধীদলের আগাম সমালোচনা বিভ্রান্তিকর: রিজভী জামায়াত-আওয়ামী লীগের ‘পুরোনো প্রেম’ নিয়ে প্রশ্ন রাশেদ খাঁনের মাজবাড়ীর বাগগাড়ীতে চেয়ারম্যান প্রার্থী বাবু মোল্লার উঠান বৈঠক বিশ্ববাজারে কমলে দেশেও তেলের দাম কমানোর উদ্যোগ নেওয়া হবে: প্রতিমন্ত্রী কালুখালীতে এনসিপির ৬ মাস মেয়াদি আহ্বায়ক কমিটি জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া পূর্ণাঙ্গ ভাষণ নাটকের আলোয় রাজবাড়ী, শুরু হলো ‘নন্দনপার্বণ’

গুগল আনছে আবহাওয়ার নতুন পূর্বাভাস মডেল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:০৫:১২ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
  • / 144

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের নতুন আবহওয়ার পূর্বাভাস মডেল আনছে গুগল। শক্তিশালী এই মডেল তৈরির কাজ চলছে বলে জানিয়েছে গুগল। এ মডেল বিভিন্ন আবহাওয়ার পূর্বাভাস ব্যবস্থার চেয়ে বেশি কার্যকর। গুগলের ডিপমাইন্ড দল চলতি সপ্তাহে আবহাওয়ার পূর্বাভাসের জন্য একটি পূর্ণাঙ্গ এআই মডেল উন্মোচন করেছে। নতুন এই মডেলের নাম রাখা হয়েছে জেনকাস্ট।

নেচার বিজ্ঞান সাময়িকীতে প্রকাশিত একটি গবেষণাপত্রে ডিপমাইন্ড গবেষকেরা নতুন মডেলের বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন। জেনকাস্ট ইউরোপীয় সেন্টার ফর মিডিয়াম-রেঞ্জ ওয়েদার ফোরকাস্টের ইএনএস ব্যবস্থার চেয়ে বেশি শক্তিশালী, দাবি ডিপমাইন্ডের বিজ্ঞানীদের। ইএনএস বিশ্বের অন্যতম শীর্ষ শক্তিশালী আবহওয়ার পূর্বাভাস ব্যবস্থা।

একটি ব্লগ বার্তায় নতুন মডেলের পেছনের প্রযুক্তির ব্যাখ্যা দিয়েছে ডিপমাইন্ড দল। প্রচলিত আবহাওয়া মডেল ভবিষ্যতের আবহাওয়ার একক ও অনুমানভিত্তিক তথ্য প্রদান করে। জেনকাস্ট পঞ্চাশ বা তার বেশি ভবিষ্যদ্বাণীর সমষ্টি নিয়ে কাজ করে। সম্ভাব্য আবহাওয়ার দৃশ্য কল্পনা করে কার্যকর তথ্য দিতে পারে। ভবিষ্যতের আবহাওয়ার পরিস্থিতি কেমন হবে, তা বিভিন্ন উৎস থেকে সংগৃহীত উপাত্ত বিশ্লেষণ করে প্রায় সঠিক ধারাভাষ্য দিতে পারে। জেনকাস্টকে ২০১৮ সাল পর্যন্ত বিভিন্ন আবহাওয়ার ডেটার ওপর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে ২০১৯ সালে আবহাওয়ার পূর্বাভাস তুলনায় দেখা যায়, জেনকাস্ট ৯৭.২ শতাংশ সঠিক পূর্বাভাস দিতে পারছে।

এই সেবা গুগল সার্চ ও মানচিত্রে অন্তর্ভুক্ত করছে গুগল। জেনকাস্ট থেকে রিয়েল-টাইম ডেটা ও অতীতের পূর্বাভাস সম্পর্কে জানা যাবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গুগল আনছে আবহাওয়ার নতুন পূর্বাভাস মডেল

প্রকাশের সময় : ০৫:০৫:১২ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪