রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

আইপিভি৬ বাস্তবায়নে পিছিয়ে বাংলাদেশ

মামুন হোসেন
  • প্রকাশের সময় : ০৬:১৭:০৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • / 14
আইপিভি৬ বাস্তবায়নে পিছিয়ে বাংলাদেশ

ইন্টারনেট প্রটোকলের (আইপি) সর্বশেষ সংস্করণ আইপিভি৬ বাস্তবায়নে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশে আইপিভি৬ বাস্তবায়নের হার মাত্র ১৮ শতাংশ হলেও দক্ষিণ এশিয়ায় ৬৬ শতাংশ। ফলে আইপিভি৬ বাস্তবায়নে বাংলাদেশ এখনো অনেক পিছিয়ে রয়েছে। নিরাপত্তার জন্য এটা ভালো উদাহরণ নয়। গতকাল শনিবার কক্সবাজারের একটি হোটেলে অনুষ্ঠিত বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটর্স গ্রুপের (বিডিনগ) ২২তম সম্মেলনে এ কথা বলেন এপনিকের মহাপরিচালক জিয়া রং লো। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিডিনগ।

প্রযুক্তিগত উদ্ভাবন ও মূল বৈশিষ্ট্য

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মহাপরিচালক (ইঅ্যান্ডও) ব্রিগেডিয়ার জেনারেল শফিউল আযম পারভেজ জানান, আইপিভি৬–এর কোনো বিকল্প নেই। আইএসপিএবির মাধ্যমে সারা দেশে এটিকে আরও ছডিয়ে দেওয়ার আহ্বানও জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে আইএসপিএবি সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম জানান, আইএসপিএবি, বিডিনগ ও এপনিক যদি একসঙ্গে কাজ করতে পারে, তাহলে দেশের আইএসপি খাতকে পরবর্তী পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। এ জন্য সবাইকে একসঙ্গে কাজ করারও আহ্বান জানান তিনি।বিডিনগের মহাসচিব বরকতুল আলম জানান, এবারের কারিগরি কর্মশালায় দেশের বিভিন্ন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর (আইএসপি) ১০৫ জন প্রকৌশলী অংশ নিয়েছেন। কর্মশালায় অ্যাডভান্স রাউটিং ও এন্টারপ্রাইজ নেটওয়ার্ক সিকিউরিটি—এই দুটি বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন বিজনেস প্রমোশন কাউন্সিলের (বিপিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা মুর্শেদা জামান, আইএসপিএবির মহাসচিব নাজমুল করিম ভূঁঞা, বিডিনগ ট্রাস্টি চেয়ার রাশেদ আমিন বিদ্যুৎ প্রমুখ। সম্মেলনে নেটওয়ার্ক প্রকৌশলী, ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান, প্রযুক্তিবিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট পেশাজীবীরা অংশ নেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আইপিভি৬ বাস্তবায়নে পিছিয়ে বাংলাদেশ

প্রকাশের সময় : ০৬:১৭:০৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬