Dhaka ০৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রধানমন্ত্রীর কাছে ১ মাসের ক্ষমতা চাইলেন মাহবুব কবীর মিলন ঝিনাইদহে জামায়াতে জেলা রুকন সম্মেলনে অনুষ্ঠিত ইজিবাইকে লিথিয়াম-আয়ন ব্যাটারি প্রতিস্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী বাবার ফোনে লাইভ লোকেশন পাঠিয়েছিল তাজমিন, সেই লোকেশনে গিয়ে পান লাশ নিউমুরিং টার্মিনাল চুক্তিকে দেশ বিক্রির সঙ্গে তুলনা করা সম্পূর্ণ অমূলক: বাণিজ্যমন্ত্রী মেজর নিদাল হাসানকে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র শান্তিতে নোবেল পেলেন মানবাধিকারকর্মী নাভি পিলাই সেঞ্চুরি হাতছাড়া তানজিদের, বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১৩৪ ১২ লাখ রোহিঙ্গার দায়িত্ব একা বাংলাদেশের পক্ষে বহন করা সম্ভব নয়: আইনমন্ত্রী চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাক চালু

সাবেক মেয়র জাহাঙ্গীরের ‘ক্যাশিয়ার’ রুহুল আটক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৩৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
  • / 144

গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের ‘ক্যাশিয়ার’ রুহুল আমিন মণ্ডলকে গ্রেপ্তার করেছে অ্যান্টি-টেররিজম ইউনিট। পুলিশ সুপার আব্দুল্লাহ আরেফের নেতৃত্বে শুক্রবার রাতে উত্তরায় একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রুহুল আমিন সাবেক মেয়র জাহাঙ্গীরের ক্যাশিয়ার হিসেবে পরিচিত।

সূত্র জানায়, জাহাঙ্গীরের সঙ্গে সম্পর্ক কাজে লাগিয়ে এই রুহুল আমিন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহসভাপতি বনে যান।

রুহুল আমিন মণ্ডল জাহাঙ্গীরের গার্মেন্টস ব্যবসা থেকে শুরু করে সব ধরনের ব্যবসার দেখাশোনা করতেন। গত ৫ আগস্টের পর জাহাঙ্গীর সিঙ্গাপুরে পালিয়ে যাওয়ার পর থেকেই রুহুল আমিনই জাহাঙ্গীরের সব ব্যবসার দেখাশোনা করে আসছিলেন।

পুলিশ জানায়, গাজীপুর এবং ঢাকায় এই রুহুল আমিন মণ্ডলের বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই বিকেল ৩টার দিকে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর ছাত্রলীগের কয়েকজন সন্ত্রাসী নিয়ে উত্তরায় হাউজবিল্ডিং এলাকায় এলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।

ওই সময় জাহাঙ্গীরের পিএস আতিকুর রহমান জুয়েল এবং এই ক্যাশিয়ার রুহুল আমিন মণ্ডল ঘটনাস্থলেই এলোপাতাড়ি গুলি করে পাঁচজন ছাত্রকে হত্যা করেন। পরে উত্তেজিত জনতা জাহাঙ্গীরকে পিটিয়ে আহত করে, জাহাঙ্গীরের পিএসকে পিটিয়ে মেরে ল্যাম্পপোস্টে ঝুলিয়ে রাখে। তবে ওই ঘটনায় রুহুল আমিন মণ্ডল কৌশলে জনতার হাত থেকে প্রাণে বেঁচে যান। ছাত্র গণহত্যার ওই দিনের ঘটনায় রুহুল আমিনকে আসামি করে উত্তরা থানায় হত্যা মামলা করা হয়েছে।

দীর্ঘদিন ধরে তিনি কৌশলে রাজধানীতে পালিয়ে ছিলেন। অবশেষে অ্যান্টি-টেররিজম ইউনিট তার খোঁজে নামে। পরে তথ্য-প্রযুক্তির ব্যবহারে তার অবস্থান চিহ্নিত করে শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সাবেক মেয়র জাহাঙ্গীরের ‘ক্যাশিয়ার’ রুহুল আটক

প্রকাশের সময় : ০৯:৩৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪