Dhaka ১০:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রথম বাংলাদেশি হিসেবে ১৮৫ দেশ ভ্রমণের রেকর্ড নাজমুন নাহারের আজ চালু হচ্ছে নারীদের ‘পিংক বাস’, ঢাকার ৯ রুটে মিলবে সেবা বাংলাদেশে আল কায়েদার উপস্থিতি নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী অসুস্থ হওয়ায় রাস্তায় ফেলে যান স্ত্রী, সেই প্রবাসীর মৃত্যু বদলে গেল অর্থবছর, ১ এপ্রিল থেকে ৩১ মার্চ নির্ধারণ জুলাইয়ের গণঅভ্যুত্থান কোনো গোষ্ঠীর একক অর্জন নয় : ববি হাজ্জাজ ৩০০ টাকার কাঁচা মরিচ এখন ১০০ টাকা, ১০ দিনে আমদানি ২৩৩ টন ‘স্বৈরাচারের রেখে যাওয়া ভঙ্গুর দেশে ১৮০ দিন পার করাই সরকারের বড় অর্জন’ উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা গাজী সালাউদ্দিন তানভীরের জামিন নামঞ্জুর

পাকিস্তানের ইসলামাবাদে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:৩০:২৪ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
  • / 125

যথাযথ ভাবগাম্ভীর্য ও মর্যাদার সঙ্গে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে পাকিস্তানের ইসলামাবাদস্থ বাংলাদেশ হাইকমিশন। এ উপলক্ষে বাণী পাঠ, আলোচনা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা ও স্মরণসভা শুরু হয়। হাইকমিশনের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার দেওয়া বাণী পাঠ করা হয়।

এ সময় উপ-হাইকমিশনার মো. আমিনুল ইসলাম খাঁন দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন।

শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য শুরু করেন হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান। পরিশেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত এবং বাংলাদেশের সমৃদ্ধি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাকিস্তানের ইসলামাবাদে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

প্রকাশের সময় : ০৬:৩০:২৪ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪