Dhaka ১১:৩৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মহেশপুরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের পাচারের সম্পদ থেকে রাজস্ব আদায়ের উদ্যোগ আইফোন দিতে রাজি না হওয়ায় অপ্রতীমকে হত্যা, ৩ ঘাতকের স্বীকারোক্তি বদলগাছী হাসপাতালে গাছ কাটার অভিযোগ, নিলাম নিয়ে প্রশ্ন ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার অচিরেই বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান হবে: এস এম জিলানী ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করল এনবিআর আগামী জানুয়ারিতে ইউপি নির্বাচন হতে পারে : ইসি মাছউদ বিশ্বজয়ী হাফেজদের উপহার দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী

ই-রেজিস্ট্রেশনের সময় আবার বাড়াল এনটিআরসিএ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:৩০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
  • / 142

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) অনলাইনে ই-রেজিস্ট্রেশনের সময়সীমা আবারও বাড়িয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। অনলাইনে ই-রেজিস্ট্রেশনের শেষ সময় ছিল শুক্রবার ৬ ডিসেম্বর। এখন এই সময়সীমা ১২ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত বাড়ানো হয়েছে।

এনটিআরসিএর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষক নিয়োগের জন্য ষষ্ঠ গণবিজ্ঞপ্তি ও আগামী তিন বছরের শূন্য পদের তথ্য সংগ্রহ করার জন্য ই-রেজিস্ট্রেশনের সময় বাড়ানো হয়েছে।

যেহেতু এনটিআরসিএ ৬ষ্ঠ ই-রিকুজিশনের সঙ্গে আগামী ৩ বছরের সম্ভাব্য শূন্য পদের তথ্য সংগ্রহ করার উদ্যোগ গ্রহণ করেছে, সেহেতু সর্বোচ্চ–সংখ্যক প্রতিষ্ঠান থেকে আগামী ৩ বছরের শূন্য পদের তথ্য জানার সুবিধার্থে ই-রেজিস্ট্রেশনের কার্যক্রমটি ১২ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এই সময়সীমার মধ্যে ই-রেজিস্ট্রেশন হালনাগাদ করেনি এমন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ই-রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ করা হলো।

যেসব প্রতিষ্ঠান ৩০ অক্টোবরের মধ্যে ই-রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্নপূর্বক অনলাইনে চাহিদা (ই–রিকুইজিশন) ও ফি প্রদান করেছে, তাদের নতুন করে ই-রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই।

ষষ্ঠ নিয়োগ সুপারিশের জন্য প্রদত্ত অনলাইনে চাহিদা ছাড়াও এবার ই-রিকুইজিশনের সঙ্গে তিন বছরের সম্ভাব্য শূন্য পদের তালিকাও প্রদান করতে হবে। তিন বছরের শূন্য পদের তথ্য প্রদান না করলে ই-রিকুইজিশন সাবমিট করা যাবে না।

প্রতিষ্ঠানপ্রধানেরা তাঁদের নিজস্ব ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে এই ওয়েবসাইটে অথবা এনটিআরসিএর ওয়েবসাইটের ই-রিকুইজিশন নামক সেবা বক্সের ই-রিকুইজিশন লগইন অপশনে ক্লিক করে ই–রিকুইজিশন প্ল্যাটফর্মে প্রবেশ করে অনলাইন ফরমটি পূরণ করে শুধু এমপিওভুক্ত শূন্য পদের অনলাইনে চাহিদা প্রেরণ করবেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ই-রেজিস্ট্রেশনের সময় আবার বাড়াল এনটিআরসিএ

প্রকাশের সময় : ০৬:৩০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪