বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
১৩ নভেম্বর পৃথিবী ধ্বংস হবে? ৬৬ বছর আগের সেই ভবিষ্যদ্বাণী কতটা সত্য? নতুন উদ্যোক্তাদের জন্য ৯০০ কোটি টাকার তহবিল করবে বাংলাদেশ ব্যাংক: গভর্নর বিশ্বজুড়ে সাইবার হামলার শঙ্কা, জরুরি সতর্কতা জারি জাবির সিএলসি ইনস্টিটিউটে পরিচালক নিয়োগ ঘিরে বিতর্ক, নেপথ্যে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ বাতাসে ঘুরবে গাড়ি, বাজারে আনছে ইলন মাস্কের টেসলা ১ লাখ টাকার মধ্যে সেরা ৫ ল্যাপটপ এশিয়া কাপ আর্চারি: ইরাকে বন্যা-শ্রীপর্ণা-মনির সোনা জয় ভারতে পরীক্ষামূলকভাবে চালু হলো রিলসভিত্তিক ফেসবুক নিউজফিড ব্রাজিলিয়ান কুনিয়ার জোড়া গোলে অবিশ্বাস্য জয় ম্যানইউর রেকর্ড সৃষ্টি করে ৪৯২ কোটি টাকায় বিক্রি হলো ফেরারির ইলেকট্রিক গাড়ি ‘লুচে’

মেসেজের রিপ্লাই দিতে ভুলে গেলে নোটিফিকেশন পাঠাবে হোয়াটসঅ্যাপ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:১৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
  • / 205

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ প্রতিদিন কয়েকশত কোটি মানুষ ব্যবহার করেন। ব্যক্তিগত বার্তার পাশাপাশি জরুরি ফাইল, ছবি, ভিডিও আদান প্রদান করেন ব্যবহারকারীরা। এবার থেকে মেসেজের রিপ্লাই দিতে ভুলে গেলে নোটিশ করবে মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ।

সম্প্রতি এই ফিচার নিয়ে পরীক্ষা শুরু করছে প্রতিষ্ঠানটি। অনেক সময় মেসেজ রিসিভ হলেও, তার রিপ্লাই দিতে ভুলে যান অধিকাংশ ব্যবহারকারী। পরে দেখা যায় সময় মতো সেই মেসেজের রিপ্লাই দেয়া হয়নি, বা কাজের মাঝে কোনো জরুরি মেসেজের প্রতিক্রিয়া দিতে ভুলে গেছেন। এই সমস্ত ক্ষেত্রে হোয়াটসঅ্যাপের নতুন ফিচারটি কাজে আসবে বলে মনে করা হচ্ছে।

জানা গেছে, এই মুহূর্তে ফিচারটি হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড বিটা ২.২৪.০.২৫.২৯ ভার্সনে পরীক্ষা করা হচ্ছে। দ্রুতই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপে চালু হবে ফিচারটি। শুধু মেসেজ নয়, স্ট্যাটাস মিস করে গেলেও নোটিফাই করবে হোয়াটসঅ্যাপ।

যেভাবে কাজ করবে ফিচারটি

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা যার সঙ্গে বেশি ঘনিষ্ঠ সেটি মনিটরিং করবে একটি অভ্যন্তরীণ অ্যালগরিদম। এর উপর ভিত্তি করে আপনি যদি ওই সমস্ত চ্যাটের মেসেজে রিপ্লাই দিতে ভুলে যান, তাহলে আপনাকে নোটিফিকেশন পাঠাবে হোয়াটসঅ্যাপ। এটি সেইসব চ্যাটের ক্ষেত্রে প্রযোজ্য, যাদের সাথে ব্যবহারকারীরা বেশি কথা বলেন।

এই পদ্ধতিতে যে ডাটা থাকবে তা লোকাল স্টোরেজে সংরক্ষণ করবে হোয়াটসঅ্যাপ। চাইলে এখনই বিটা প্রোগ্রামে সাইনআপ করে এই ফিচারটি পরীক্ষা করতে পারেন। আগামী স্টেবল আপডেটের মাধ্যমে ফিচারটি সবার জন্য উন্মুক্ত হবে। যদি ফিচারটি ব্যবহার করতে ব্যর্থ হোন তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ অ্যাপের ভার্সন আপডেট করতে হবে।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মেসেজের রিপ্লাই দিতে ভুলে গেলে নোটিফিকেশন পাঠাবে হোয়াটসঅ্যাপ

প্রকাশের সময় : ০১:১৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪