Dhaka ১১:২৪ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাসার গেটে চাপাতি ঠেকিয়ে ছিনতাই, ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ১ ফাইনালে উঠার লড়াইয়ে আজ নেপালের মুখোমুখি বাংলাদেশ জাতিসংঘে ছয় দফা কর্মপরিকল্পনা তুলে ধরলেন খলিলুর রহমান কালুখালীতে জন্মনিবন্ধন সংশোধনে অতিরিক্ত টাকা দাবি, দুই ইউনিয়ন উদ্যোক্তার ২০ হাজার টাকা জরিমানা বিতর্কের মুখে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে রদবদল, সংশোধিত প্রজ্ঞাপন জারি ‘রহস্যময়’ সামুদ্রিক যানটি এখন নৌবাহিনীর হেফাজতে তন্ত্রমন্ত্রের ফাঁদ: স্বর্ণের কলসির লোভে গৃহবধূ খুন, তান্ত্রিক গ্রেফতার স্কটল্যান্ডকে উড়িয়ে বাংলাদেশের জয় হরমুজ খুলে দিলেও ইরানের নিষেধাজ্ঞা প্রত্যাহার নয়: যুক্তরাষ্ট্র ঝিনাইদহে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন

এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৪৬:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
  • / 128

এসএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণের সময় বাড়িয়ে আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। ফি জমা দেয়ার শেষ সময় ১৫ ডিসেম্বর।

সোমবার (৯ ডিসেম্বর) রাতে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসএসসি পরীক্ষা ২০২৫-এর বিলম্ব ফি ছাড়া ফরম পূরণের সময় আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হলো। ফি জমা দেওয়ার শেষ তারিখ ১৫ ডিসেম্বর। অন্য শিক্ষা বোর্ডগুলোও তাদের ওয়েবসাইটে এ বিষয়ে নির্দেশনা দিয়েছে।

চলতি বছরের গত ১ ডিসেম্বর ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ শুরু হয়। জরিমানা ছাড়া সোমবার (৯ ডিসেম্বর) পর্যন্ত ফরম পূরণের সুযোগ ছিল। তবে শেষদিনে এসে সময়সীমা আরও পাঁচদিন বাড়ানো হলো।

এদিকে, শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের কাছ থেকে বিলম্ব ফি নিতে পারবে সর্বোচ্চ ১০০ টাকা। এছাড়া এসএসসি পরীক্ষা যখনই হোক না কেন, নবম ও দশম শ্রেণি মিলিয়ে শিক্ষার্থীর কাছ থেকে ২৪ মাসের বেশি সময়ের বেতন ও সেশন চার্জ নেয়া যাবে না।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

প্রকাশের সময় : ১০:৪৬:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪