Dhaka ০৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাংলাদেশে ঢোকার অপেক্ষায় সীমান্তে শত শত মানুষের ভিড় চট্টগ্রামের সলিমপুরে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য হাব করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবপুরে কিশোরী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার দেশে হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ৩ লাখ ৮৫ হাজার টাকায় বিক্রি হলো আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ ফ্যাসিস্ট সরকার কুইক রেন্টালের নামে বিদেশে টাকা পাচার করেছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় নারী ধর্ষণের গুজব সম্পূর্ণ ভিত্তিহীন, বলছে ডিএমপি কালুখালীর মৃগী ইউনিয়নে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা : সড়কমন্ত্রী সৌদিতে হজ পালনে গিয়ে আরও ৩ বাংলাদেশির মৃত্যু

অবৈধভাবে অবস্থানরত বিদেশিদের সতর্কবার্তা দিল সরকার

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:১৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
  • / 142

বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের জন্য জরুরি সতর্কীকরণ বার্তা দিয়েছে সরকার। আজ রবিবার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বার্তা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে- বিভিন্ন সূত্রে অভিযোগ পাওয়া যাচ্ছে যে, অনেক ভিনদেশী নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন এবং অবৈধভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত।

‘যেসব বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন বা কর্মরত আছেন, তাদের অবিলম্বে বাংলাদেশে অবস্থানের বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্রসহ বৈধতা অর্জনের জন্য অনুরোধ করা হলো।’

এতে আরও বলা হয়, অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, রবিবার (৮ ডিসেম্বর) বড়দিন ও থার্টিফার্স্ট নাইটের আইন-শৃঙ্খলা নিয়ে আয়োজিত সভার শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অবৈধভাবে অবস্থানরত বিদেশিদের বাংলাদেশে থাকতে দেওয়া হবে না।

তিনি বলেন, বাংলাদেশে কতজন অবৈধ বিদেশি রয়েছেন সে বিষয়ে কোনো তথ্য নেই। কোনো বিদেশিকে অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। এটি হঠাৎ কোনো সিদ্ধান্ত নয়। কতজন বিদেশি আছেন, কোন কোন দেশের বিদেশিরা আছেন সেই তালিকা পাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে তারা কতদিন পর্যন্ত এ দেশে থাকতে পারবেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সীমান্ত এলাকা পুরোপুরি নিরাপত্তার মধ্যে আছে। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ কোনোভাবেই বরদাশত করা হবে না।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

অবৈধভাবে অবস্থানরত বিদেশিদের সতর্কবার্তা দিল সরকার

প্রকাশের সময় : ০৮:১৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪