Dhaka ০৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
গাজী সালাউদ্দিন তানভীরের জামিন নামঞ্জুর ঢাকায় লিথুয়ানিয়ার ভিসা সেন্টার খোলার অনুরোধ পররাষ্ট্র উপদেষ্টার বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থার বার্ষিক সভা অনুষ্ঠিত শতভাগ জিপিএ-৫ পাওয়া কাদির মোল্লা স্কুলকে শিক্ষা বোর্ডের শোকজ ২৬ দিন ধরে বন্ধ সরকারি বিদ্যুৎকেন্দ্র, পরিচালক বললেন ‘ড. ইউনূসের দোষ’ ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় যেকোনো দিন শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে আইনি প্রক্রিয়া চলছে : চিফ প্রসিকিউটর প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান পাংশা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সোশ্যাল মিডিয়ার লাইক-ভিউয়ের নেশায় উল্টো পথে গাড়ি, প্রাণ গেল ৫ কিশোরের

হাসিনাকে আসামি হিসেবেই ফিরতে হবে : ফরিদা আখতার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৩০:১৩ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
  • / 112

দেশে ফিরতে চাইলে হাসিনাকে আসামি হিসেবেই ফিরতে হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, ‘হাসিনা যদি আদৌ বাংলাদেশে আসে, এমন ধৃষ্টতা দেখায়। তাহলে তাকে দেশে আসতে হবে গণহত্যার আসামি হিসেবে। তাকে অবশ্যই আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে।’

রবিবার বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) পিলখানায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহতদের পুনর্বাসনে সহায়তা কার্যক্রম অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ফরিদা আখতার আরও বলেন, জুলাই-আগস্ট মাসের উত্তাল সময়ে বিজিবির ইতিবাচক ভূমিকা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।’

ছাত্র-জনতার বিজয় পরবর্তী সময়ে বিজিবির ভূমিকার অত্যন্ত প্রশংসা করে প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, ‘গত দুর্গাপূজা উপলক্ষে সীমান্ত দিয়ে ভারতে ইলিশ পাচার রোধে বিজিবি বলিষ্ঠ ভূমিকা পালন করেছে। ভবিষ্যতেও ভারতে ইলিশ পাচার রোধে বিজিবি আরও কার্যকর ভূমিকা রাখবে।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হাসিনাকে আসামি হিসেবেই ফিরতে হবে : ফরিদা আখতার

প্রকাশের সময় : ১০:৩০:১৩ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪