Dhaka ০৯:৫১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে বাংলাদেশের স্বার্থ ও বৈশ্বিক সম্ভাবনার বিষয় গুরুত্ব পেয়েছে : মাহদী আমিন প্রবীণদের জন্য স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা পুনর্বিবেচনার আহ্বান রাষ্ট্রপতির আইন অনুষদের ডিন পদে সঙ্গীত বিভাগের শিক্ষক, প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে দেশসেরা জাবি রাজবাড়ীতে সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতির মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার : প্রধানমন্ত্রী নওগাঁয় ছিনতাই করতে এসে নারায়ণগঞ্জের তিন ছিনতাইকারী গ্রেপ্তার কালুখালীর মদাপুরে আইডিয়াল ফাউন্ডেশনের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর, প্রথম স্ত্রীর জামিন বেনাপোলে ব্যবসাবান্ধব পরিবেশ ফিরিয়ে আনা হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

কারওয়ান বাজার থেকে গ্রেপ্তার সাংবাদিক মুন্নী সাহা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৩৭:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪
  • / 114

রাজধানীর কারওয়ান বাজার থেকে সাংবাদিক মুন্নি সাহাকে গ্রেপ্তার করেছে তেজগাঁও থানা পুলিশ। তিনি এক টাকার খবর নামের একটি অনলাইন পোর্টালের সম্পাদক ছিলেন।

শনিবার (৩০ নভেম্বর) রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন।

তিনি বলেন, মুন্নী সাহার নামে ডিএমপির মিরপুর ও যাত্রাবাড়ী থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

বর্তমানে তাকে মিরপুর মডেল থানার গত ৬ নভেম্বর হওয়া একটি মামলায় এবং যাত্রাবাড়ী থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

জানা যায়, রাত ১০টার দিকে অফিস থেকে বেরিয়ে কারওয়ান বাজারে কেনাকাটা করতে গেলে স্থানীয় লোকজন তাকে ঘিরে ফেলে।
পরে তেজগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাকে হেফাজতে নেয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, রাতে কারওয়ান বাজার থেকে সাংবাদিক মুন্নি সাহাকে আটক করা হয়েছে।

তার নামে একাধিক মামলা রয়েছে। তবে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে তা এখনও জানা যায়নি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কারওয়ান বাজার থেকে গ্রেপ্তার সাংবাদিক মুন্নী সাহা

প্রকাশের সময় : ১২:৩৭:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪