শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘রোকযানা’ কি বাস্তবের নারী?কী বলেছিলেন সাহেদ শেষ বলে বাউন্ডারি, পাকিস্তানকে হারিয়ে যুব এশিয়া কাপে চ্যাম্পিয়ন ভারত সৌদি আরবে পতিতাবৃত্তির অভিযোগ, গ্রেপ্তার ৬ প্রবাসী নারী বালিয়াকান্দিতে উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন ‘ভিএআর পছন্দ করি না’, বলেই ‘সরি’ বললেন ভারত কোচ ‘আওয়ামী লীগ আমলে মেগা প্রজেক্টের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে’ দেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা মেনে নেওয়া হবে না: এমপি হারুন অর রশিদ আওয়ামী লীগ আমলে জিডিপির প্রবৃদ্ধি বেশি দেখানো হয়েছিল রাজবাড়ীতে ব্যতিক্রমী শ্রাদ্ধ: আপ্যায়নের বদলে সাড়ে ৩ লাখ টাকা মানবিক সহায়তা বিও ব্র্যান্ডের পণ্য কিনে আইফোন ১৮ প্রো ম্যাক্স জেতার সুযোগ

দুই মাস পর অবশেষে সেন্টমার্টিন যাচ্ছে পর্যটকবাহী জাহাজ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:৩০:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
  • / 152

দুই মাস বন্ধ থাকার পর অবশেষে সেন্টমার্টিন যাচ্ছে পর্যটকবাহী জাহাজ। ইতোমধ্যে অগ্রিম টিকেট বিক্রিও শুরু হয়েছে। আগামী ১ ডিসেম্বর (রোববার) থেকে উখিয়ার ইনানী নৌবাহিনীর জেটিঘাট থেকে দুটি জাহাজ চলাচল করবে বলে জানিয়েছেন এমবি বারো আউলিয়া জাহাজের পরিচালক মাহবুবুর রহমান।

মাহবুবুর রহমান বলেন, এরমধ্যে পর্যটকরা সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে যেতে এক হাজার টিকেট অগ্রিম কিনেছেন। পর্যটকরা যাতে নিরাপদে সেন্টমার্টিনে পৌঁছতে পারেন সে বিষয়ে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পরিস্থিতি ঠিক থাকলে পর্যটকরা সেন্টমার্টিন ভ্রমণে যেতে পারবেন।

সেন্টমার্টিন রয়েল বিচের পরিচালক জাহেদ হোসেন বলেন, ১ ডিসেম্বর থেকে ইনানী জেটিঘাট দিয়ে কর্ণফুল ও বারো আউলিয়া নামে দুটি জাহাজে পর্যটক সেন্টমার্টিনে আসার কথা। তবে পর্যটন মৌসুমের দুইমাস পেরিয়ে গেছে। সেন্টমার্টিনে পর্যটক না আসাতে দ্বীপবাসীর সংসার চলছে না। হোটেল-রেস্তোরাঁ বা অন্যান্য দোকানপাটে টাকা খরচ করে সাজিয়েছি, পর্যটক না আসার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি।

কক্সবাজার অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশনের (টুয়াক) সাবেক প্রেসিডেন্ট মো. আনোয়ার কামাল বলেন, মিয়ানমার রাখাইন রাজ্যে চলমান সংঘাতের কারণে আপাতত টেকনাফের দমদমিয়া জেটিঘাট দিয়ে সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ যাওয়ার সম্ভাবনা নেই। তবে আগামী ১ ডিসেম্বর থেকে ইনানী নৌবাহিনীর জেটিঘাট দিয়ে দুটি পর্যটকবাহী জাহাজ পর্যটকসহ সেন্টমার্টিনে যাওয়ার কথা।

তিনি আরও বলেন, পর্যটকরা সেন্টমার্টিন যেতে টিকিট সংগ্রহ করছেন। ১ ডিসেম্বর থেকে ইনানী জেটিঘাট দিয়ে জাহাজ চলাচল শুরু করবে। পরে সাবরাং পয়েন্ট দিয়ে পর্যটকবাহী জাহাজ সেন্টমার্টিন যেতে পারে সেটা নিয়ে জায়গায় দেখতেছি।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) নিজাম উদ্দিন আহমেদ বলেন, ইনানী নৌবাহিনীর জেটিঘাট দিয়ে সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ যাবে কিনা এখনো সিদ্ধান্ত হয়নি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দুই মাস পর অবশেষে সেন্টমার্টিন যাচ্ছে পর্যটকবাহী জাহাজ

প্রকাশের সময় : ০৭:৩০:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪