বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

রাজবাড়ীতে ২ ওষুধ ব্যবসায়ীর জরিমানা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:৩৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪
  • / 185

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রিসহ বিভিন্ন অপরাধে বৃহস্পতিবার রাজবাড়ীর দুই ওষুধ ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সদস্যরা।

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান,  মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও যথাযথ নিয়মে বিক্রি না করায় রাজবাড়ী সদর উপজেলার আলাদীপুর বাজারের শাহীন ফার্মেসীকে ১০ হাজার টাকা এবং কল্যাণপুর বাজারের গোল্ডেন লাইন ফার্মাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ও ৫১ ধারায় এ জরিমানা করা হয় বলে জানান তিনি।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে ২ ওষুধ ব্যবসায়ীর জরিমানা

প্রকাশের সময় : ০৮:৩৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪