Dhaka ০৬:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বালিয়াকান্দিতে এসিআর স্বাক্ষর না করায় শিক্ষা কর্মকর্তা অবরুদ্ধ ‘ডিবি’ হারুনের বিরুদ্ধে দুই মামলায় চার্জশিট দিয়েছে দুদক দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর ছয় মাসে রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি টাকা : রেলমন্ত্রী ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ শেখ হাসিনার আপিলের সুযোগ আইন নির্ধারণ করবে : আইনমন্ত্রী ভোলাতে গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী রাজবাড়ীর পাংশায় দুই হত্যা মামলার আসামি অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার দাপ্তরিক নথিতে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ মান্দায় ২৫০ লিটার ওয়াশ চোলাই মদসহ যুবক গ্রেফতার

কালুখালীতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:৩৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪
  • / 358

কালুখালী-ভাটিয়াপাড়া রেলপথের রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের চাঁদপুর এলাকায় ট্রেনের ধাক্কায় সুমন মোল্লা নামে এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সুমন রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের গফুর মোল্লার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সুমন চাঁদপুরে তার এক আত্মীয় বাড়িতে বেড়াতে যায়। রেল লাইনের পাশ দিয়ে হাঁটার সময় রাজবাড়ী থেকে ভাটিয়াপাড়াগামী রাজবাড়ী এক্সপ্রেস ট্রেনে ধাক্কা লেগে আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রাজবাড়ী জিআরপি থানার ওসি সোমনাথ বসু জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। ওই যুবক শ্রবণ প্রতিবন্ধী ছিল বলে জানা গেছে। মাথায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

প্রকাশের সময় : ০৮:৩৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪