Dhaka ০৬:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বালিয়াকান্দিতে এসিআর স্বাক্ষর না করায় শিক্ষা কর্মকর্তা অবরুদ্ধ ‘ডিবি’ হারুনের বিরুদ্ধে দুই মামলায় চার্জশিট দিয়েছে দুদক দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর ছয় মাসে রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি টাকা : রেলমন্ত্রী ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ শেখ হাসিনার আপিলের সুযোগ আইন নির্ধারণ করবে : আইনমন্ত্রী ভোলাতে গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী রাজবাড়ীর পাংশায় দুই হত্যা মামলার আসামি অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার দাপ্তরিক নথিতে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ মান্দায় ২৫০ লিটার ওয়াশ চোলাই মদসহ যুবক গ্রেফতার

রাজবাড়ীতে চালু হয়নি থানার কার্যক্রম

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:৩৯:২৮ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪
  • / 154

রাজবাড়ী জেলার থানাগুলোর কার্যক্রম এখনও শুরু হয়নি। ফলে ভোগান্তিতে পড়েছেন সেবা গ্রহিতারা।

শনিবার দুপুর ১২টার দিকে রাজবাড়ী সদর থানায় গিয়ে দেখা যায়, প্রধান ফটক তালাবদ্ধ। থানার ভেতরে নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন সেনাবাহিনী ও আনসার সদস্যরা। এসময় তারা জানান, থানার ভেতরে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। তারা থানার নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। বাইরে কয়েকজন সেবাগ্রহীতা অপেক্ষা করছিলেন। কার্যক্রম বন্ধ থাকায় ফিরে যান তারা।

রাজবাড়ী সদর থানার ওসি ইফতেখারুল আলম প্রধানের কাছে মোবাইল ফোনে এ বিষয়ে জানতে চাইলে জানান, তাদের কর্মবিরতি চলছে। একারণে তারা দায়িত্ব পালন থেকে বিরত রয়েছেন। তবে, পুলিশ সদস্যরা ফিরতে শুরু করেছেন। আস্তে আস্তে ফিরলেই তাদের কার্যক্রম শুরু হবে।

এদিকে একই অবস্থা বিরাজ করছে রাজবাড়ীর পাংশা, কালুখালী ও গোয়ালন্দ ঘাট থানায়। পাংশা থানার ডিউটি অফিসারের কাছে ফোনে জানতে চাইলে দায়িত্বরত এএসআই মুরাদ জানান, তারা থানার নিরাপত্তার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই দায়িত্ব পালন করছেন। কালুখালী থানার ওসি আলমগীর হোসাইনের কাছে জানতে চাইলে এ বিষয়ে পরে কথা বলবেন বলে জানান। গোয়ালন্দ ঘাট থানার ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ^াস ফোন না ধরায় তার বক্তব্য জানা যায়নি।

তবে, বালিয়াকান্দি থানার ওসি আলমগীর হোসেন জানান, তারা তাদের থানার কার্যক্রম শুরু করেছেন।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) রেজাউল করিম জানান, স্বল্প পরিসরে রাজবাড়ীর থানাগুলোতে কার্যক্রম শুরু হয়েছে। তবে, শীগগীরই পুরোদমে কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে চালু হয়নি থানার কার্যক্রম

প্রকাশের সময় : ০৮:৩৯:২৮ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪