Dhaka ১২:৪৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পাকশীতে ট্রলার দুর্ঘটনা, ১৪ ঘণ্টা পরও নিখোঁজ ছাত্রদল নেতা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এ পর্যন্ত ৫ লাখ রুশ নিহত : যুক্তরাজ্যের সেনাপ্রধান সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যু : পাঁচ চিরকুট ঘিরে তদন্তে পুলিশ বাড়ল সোনার দাম, ভরি ছাড়াল দুই লাখ ৩২ হাজার টাকা সরকারি ছুটি ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘অফ ডে’ থাকবে না: ত্রাণমন্ত্রী অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ের গুঞ্জন, পাত্র কে? নয়াদিল্লিতে শুরু হচ্ছে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন ডেঙ্গু সমস্যা সমাধানে আগামী তিন মাস সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী এক ভিসায় সৌদি-আমিরাতসহ ৬ দেশ, মধ্যপ্রাচ্যে আসছে ‘শেনজেন’ সুবিধা ফের ডুবল রাঙামাটির ঝুলন্ত সেতু, পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা

ওয়ার্ল্ড গেমসে পাংশার শাওন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ১১:১৩:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪
  • / 170

 রাজবাড়ীর পাংশা উপজেলার কৃতি সন্তান ক্রীড়া বিদ শাওন আবার কৃতিত্বের স্বাক্ষর রাখলেন। বাংলাদেশ  ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন মো: আরিফুর রহমান এবং মো: শাওন মন্ডল আসন্ন ওয়ার্ল্ড গেমস-২০২৫ এর কোয়ালিফাই র‍্যাংকিং এ ৮ম স্থানে রয়েছে।

আগামী ওয়ার্ল্ড গেমস-২০২৫ চীনে অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগিতায় প্রতিটি ক্যাটাগরিতে র‍্যাংকিং এ সেরা দশ ক্রীড়াবিদ অংশগ্রহণের সুযোগ পাবে। বাংলাদেশী দুই ক্রীড়াবিদ মো: শাওন মন্ডল ও মোঃ আরিফুর রহমান দো ওপেন বিভাগে ১১০ পয়েন্ট নিয়ে র‍্যাংকিং এ ৮ম স্থানে অবস্থান করছেন।

আরিফুর রহমান ২০২২ এর বিশ্ব জুজুৎসু প্রতিযোগিতায় স্বর্ন পদক বিজয়ী এবং মোঃ শাওন মন্ডল ২০২৩ এর বিশ্ব জুজুৎসু প্রতিযোগিতায় তাম্র পদক বিজয়ী। আরিফুর ও শাওন জুটি আবুধাবিতে অনুষ্ঠিত ৮ম এশিয়ান জুজুৎসু প্রতিযোগিতায় দো ইভেন্টে অংশ নিয়ে বাংলাদেশের জন্য ১১০ পয়েন্ট অর্জনে সক্ষম হন।

আগামী ২২শে অক্টোবর, ২০২৪ থেকে ৪ঠা নভেম্বর, ২০২৪ পর্যন্ত গ্রীসের হেরাক্লিয়নে এবারের “বিশ্ব জুজুৎসু প্রতিযোগিতা-২০২৪”  অনুষ্ঠিত হবে। উক্ত প্রতিযোগিতায় বাংলাদেশের শাওন, আরিফুর জুটি স্বর্ণ জয়ের মাধ্যমে আসন্ন ওয়ার্ল্ড গেমস-২০২৫ এ কোয়ালিফাই করার স্বপ্ন দেখছেন । শাওন মন্ডল এ কৃতিত্ব অর্জন করায় পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, পাংশা স্পোর্টিং ক্লাবের সভাপতি সাংবাদিক মাসুদ রেজা শিশিরসহ পাংশার ক্রীড়া অঙ্গনের সকলেই তাকে অভিনন্দন ও শুভেচ্ছা শুভকামনা জানিয়েছেন।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ওয়ার্ল্ড গেমসে পাংশার শাওন

প্রকাশের সময় : ১১:১৩:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪