গুরুত্বপূর্ণ সংবাদ:
ঈদুল আযহা পালিত
স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৬:৫৪:১৭ অপরাহ্ন, সোমবার, ১৭ জুন ২০২৪
- / 301
রাজবাড়ীতে যথাযোগ্য মর্যাদা আর ভাবগাম্ভীর্যের সাথে পালিত হয়েছে পবিত্র ঈদুল আজহা।
সকালে শহীদ খুশী রেলওয়ে ময়দান সংলগ্ন রাজবাড়ীর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খানসহ সরকারি কর্মকর্তা কর্মচারী, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, কর্মজীবীসহ নানা শ্রেণি পেশার মানুষ ঈদের জামাতে অংশ নিয়ে নামাজ আদায় করেন।
এছাড়া রাজবাড়ী পুলিশ লাইনস, উপজেলা জামে মসজিদসহ জেলার বিভিন্ন ঈদগাহ, মসজিদেও ঈদের নামাজ আদায় করা হয়।
নামাজ শেষে কোলাকুলি করেন। একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এদিন ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে পশু কোরবানী দেন মুসল্লিরা।
Tag :
রাজবাড়ী

























