Dhaka ১০:১৮ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে গণশুনানি অনুষ্ঠিত সংবিধান সংশোধনে ১৭ সদস্যের কমিটি গঠনের প্রস্তাব সরকারি দলের রাতের মধ্যে ১১ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস রূপপুরের ৯০ শতাংশ ঋণই রাশিয়ার, পরিশোধে যতটা সময় পাবে বাংলাদেশ নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিতে চাইলে ভিসা আবেদন বাতিল প্রতিমন্ত্রী শামা ওবায়েদের গাড়িতে ধাক্কা, বাসচালক গ্রেপ্তার সংরক্ষিত নারী আসনের ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী, গেজেট বৃহস্পতিবার লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত তেলের দাম কোটালীপাড়ায় মাদক প্রতিরোধ ও যুব সমাজের সম্পৃক্ততা শীর্ষক সেমিনার সংসদে অসুস্থ বিরোধীদলীয় এমপি বাশার, খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রাজবাড়ীতে কয়েদীর মৃত্যু

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:৪৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪
  • / 399

রাজবাড়ীতে নাজিরুল হক (৫৬) নামে এক বছরের সাজাপ্রাপ্ত কয়েদীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে রাজবাড়ী থেকে ফরিদপুর নেওয়ার পথে মারা যান তিনি। তার বাড়ি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা এলাকায়।

রাজবাড়ী জেলা কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ জানান, এনআই অ্যক্ট মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন নাজিরুল হক। চলতি বছরের ২৩ জানুয়ারি থেকে রাজবাড়ী জেলা কারাগারে বন্দী ছিলেন। মঙ্গলবার সকালে তিনি অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক তাকে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে তাকে ফরিদপুর রেফার্ড করা হলে স্কট পুলিশের কাছে হস্তান্তর করে ফরিদপুর নেওয়া হচ্ছিল। পথেই তার মৃত্যু হয়েছে বলে জেনেছেন। তার মরদেহ ময়নাতদন্তের পর কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

রাজবাড়ী সদর হাসপাতালের নার্সিং সুপারভাইজার আব্দুুল্লাহ ্আল মামুন জানান, সকাল ৯টা ৪০ মিনিটে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে আনা হয়েছিল। তাকে ভর্তি করার পর অবস্থার অবনতি হওয়ায় ফরিদপুর রেফার্ড করা হয়। মাঝপথে গিয়ে তাকে আবার রাজবাড়ী সদর হাসপাতালে ফিরিয়ে আনা হলে মৃত অবস্থায় পাওয়া যায়। নাজিরুল হক ডায়াবেটিকস, ব্রংকাইটিস, অ্যজমাসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন বলে জানান তিনি।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে কয়েদীর মৃত্যু

প্রকাশের সময় : ০৮:৪৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪