বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাপ্পি লাহিড়ীর কত সোনা ছিল, আজকের মূল্য কত, কোথায় সেই গয়না ‘আলু’ বলে খ্যাপানোয় ব্যাট হাতে দর্শক পেটাতে গিয়েছিলেন ইনজামাম, এরপর যা ঘটেছিল হোঁচট খেলেও অপরাজেয় যাত্রার রেকর্ড গড়ল পিএসজি নিজেদের প্রমাণের সুযোগ লুফে নিলেন বিকল্পরা, বার্সেলোনার বড় জয় দুই পেনাল্টি, দুই গোল বাতিল, ১০ জনের ইউনাইটেডের নাটকীয় ড্র গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো

৩৬ কেজি গাঁজা উদ্ধার র‌্যাবের অভিযানে \ আটক ১

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:৫০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪
  • / 199

র‌্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা সোমবার রাতে অভিযান চালিয়ে ৩৬ কেজি গাঁজা উদ্ধার করেছে। এসময় রেজাউল মাতব্বর নামে একজনকে আটক করা হয়। সে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার গজারিয়া গ্রামের তোতা মাতব্বরের ছেলে।

র‌্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়কলেঃ কমান্ডার কে এম শাইখ আকতার জানান, সোমবার আনুমানিক রাত ৯টার দিকে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন নাছিরাবাদ এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানে অভিনব কায়দায় জমির মধ্যে লুকায়িত অবস্থায় রক্ষিত খাকি বর্ণের টেপ দ্বারা মোড়ানো ৩৬ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তার নাম মোঃ রেজাউল মাতব্বর।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরের ভাঙ্গাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।  আইন শৃঙ্খলা বাহিনীকে ধোকা দিতে উক্ত আসামী মাটিতে মাদক পুতে রাখা সহ নিত্যনতুন কৌশল অবলম্বন করতো। তার বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৩৬ কেজি গাঁজা উদ্ধার র‌্যাবের অভিযানে \ আটক ১

প্রকাশের সময় : ০৬:৫০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪