শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
২০ বছর পর তিন ঘণ্টার গণ্ডি পেরোচ্ছেন শাহরুখ ‘হাথুরুসিংহের মতো কোচই বাংলাদেশের দরকার’ জাবির চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি মেহেদী, সাধারণ সম্পাদক সিজান দুই যুগের অভিনয়জীবনে প্রথম সিনেমায় সুমাইয়া শিমু শাহাদাতের সেঞ্চুরির পরও লড়াইয়ের পুঁজি পেল কি বাংলাদেশ ‘এ’ দল? শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী বাম্পার আমনের হাসি ম্লান, সরকারি দামের চেয়ে কমে ধান বিক্রি করছেন কৃষক বিইভিএমএক্স প্রদর্শনীতে হালনাগাদ প্রযুক্তির বৈদ্যুতিক মোটরবাইক, টেস্ট ড্রাইভের সুযোগও মিলছে জিদানের সঙ্গে বেলিংহামের তুলনা, যা বললেন মরিনহো মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের পক্ষে কেউ তদবির করবেন না: আইনমন্ত্রী

ফরিদপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ১০:০২:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩
  • / 362

”আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে নানা কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৩ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসন এবং সার্কেল বিআরটিএ’র আয়োজনে, এবং ফরিদপুর জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ এবং সড়ক ও জনপথ বিভাগের সহযোগিতায় একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে সকাল সাড়ে ১০ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ফরিদপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামানন্দ পাল এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদারীপুর রিজিয়ন হাইওয়ে পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মাদ ইমদাদ হুসাইন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ইমরান ফারহান সুমেল, ট্রাফিক পুলিশের পরিদর্শক তুহিন লস্কর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ফরিদপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আসাদুজ্জামান, সার্কেল বিআরটিএ (ইঞ্জিঃ) সহকারী পরিচালক মোঃ এমরান খান, জেলা ট্রাক ড্রাইভার মালিক সমিতির সভাপতি মোঃ শাহিন চৌধুরী, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইমান আলী, জেলা মিনিবাস মালিক গ্রুপের সভাপতি বজলুর রশিদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোটরযান পরিদর্শক এনামুল হক ইমন। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, জেলা বাস মালিক গ্রুপ এবং মিনিবাস গ্রুপের নের্তবৃন্দ ও চালকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে ফরিদপুর সার্কেল বিআরটিএ’র উদ্যোগে চালকদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিওয়াসহ পেশাদার চালকদের চক্ষু, ডায়াবেটিস ও রক্তচাপ পরিক্ষা করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ফরিদপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

প্রকাশের সময় : ১০:০২:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩