Dhaka ০৪:২৫ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পাংশা-কালুখালী সমিতি, ঢাকার উদ্যোগে গুণীজন সংবর্ধনা ও ছাত্রবৃত্তি প্রদান ফরিদপুরে ঘরের জানালা ভেঙে স্কুলছাত্রীকে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ১৫ বছর পর ১০০ টাকার পাওনা শোধ, সততায় মুগ্ধ আখাউড়াবাসী গঠনমূলক সমালোচনা করেন, কিন্তু মিথ্যা প্রচারণা চালাবেন না: রিজভী নেশাজাতীয় তরল পান করে ৫ জনের মৃত্যু, এলাকায় চাঞ্চল্য প্রতিমন্ত্রীকে ঘিরে ভাইরাল ভিডিওতে ছবি জুড়ে অপপ্রচারের অভিযোগ এলিনের জরিমানা দিয়ে দেশে ফিরতে পারবেন ভিয়েতনামে অবৈধ বাংলাদেশিরা জুলাই সনদের আলোকেই আইন সংস্কার বাস্তবায়ন হবে : আইনমন্ত্রী পাটওয়ারীকে ছাড়া যেখানেই যান, এনসিপির পাশে থাকবে বিএনপি: রাশেদ খান ‘তোমাকে ছাড়া এখনো বেঁচে আছি’, কার উদ্দেশ্যে লিখলেন প্রভা

রাজবাড়ীতে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:২১:১১ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩
  • / 375

রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের হাট মদাপুর গ্রামে কুমুদ সিং ও বালিয়াকান্দি উপজেলার বিলপাকুরিয়া গ্রামে ইমদাদুল হক নামে দুই বজ্রপাতে নিহত হয়েছেন। বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। দুজনই পেশায় কৃষক ছিলেন।

কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড মেম্বার মজিবর মন্ডল জানান, বিকেলে কুমুদ সিং নিজ ক্ষেতে ভুট্টা তুলছিলেন। হঠাৎ বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হলে তিনি দৌড়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। হাটমদাপুর গ্রামের বাসুদেব সিংয়ের ছেলে ছিলেন তিনি।

অপরদিকে বালিয়াকান্দি উপজেলার বিলপাকুরিয়া এলাকার সামাদ জোর্য়াদ্দারের ছেলে ইমদাদুল হক বাড়ির পাশে রাস্তার উপর দাঁড়িয়ে ছিলেন। এসময় বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে র্কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম বজ্রপাতে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

প্রকাশের সময় : ০৭:২১:১১ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩