Dhaka ১০:২১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পাচারের সম্পদ থেকে রাজস্ব আদায়ের উদ্যোগ আইফোন দিতে রাজি না হওয়ায় অপ্রতীমকে হত্যা, ৩ ঘাতকের স্বীকারোক্তি বদলগাছী হাসপাতালে গাছ কাটার অভিযোগ, নিলাম নিয়ে প্রশ্ন ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার অচিরেই বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান হবে: এস এম জিলানী ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করল এনবিআর আগামী জানুয়ারিতে ইউপি নির্বাচন হতে পারে : ইসি মাছউদ বিশ্বজয়ী হাফেজদের উপহার দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী হার্টের রিংয়ে অতিরিক্ত দাম, হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের অভিযান পোরশায় ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি আটক
বালিয়াকান্দি উপজেলা প্রশাসন

খাল খনন শেষে ১৭ লাখ টাকা ফেরত দিলেন বালিয়াকান্দির ইউএনও

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৯:৫৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • / 101

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় দুটি খাল পুনঃখনন প্রকল্পের কাজ সম্পন্ন করে ব্যয় সাশ্রয়ের মাধ্যমে উদ্বৃত্ত ১৭ লাখ ১৩ হাজার ৬৫০ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিয়েছে উপজেলা প্রশাসন। সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ব্যয় সাশ্রয়ের এ উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের অধীনে ১ কোটি ২৮ লাখ ৮২ হাজার ৮৩৮ টাকা ব্যয়ে জঙ্গল ও জামালপুর ইউনিয়নে মোট ৬ কিলোমিটার খাল পুনঃখনন করা হয়। কাজের গুণগত মান বজায় রেখেই ব্যয় সাশ্রয় হওয়ায় অব্যয়িত অর্থ সরকারি বিধি অনুযায়ী রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।

পুনঃখননের ফলে খালের নাব্যতা ও পানি ধারণক্ষমতা বৃদ্ধি পেয়েছে। এতে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমার পাশাপাশি কৃষিজমিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে। ধান, পাট, পেঁয়াজ, রসুন ও মরিচসহ বিভিন্ন ফসলের উৎপাদনেও ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

প্রকল্পের আওতায় খালের দুই তীরে ৩ হাজার ৪০০টি গাছের চারা রোপণ করা হয়েছে, যা পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন কচুরিপানা ও পলিতে ভরাট হয়ে মৃতপ্রায় হয়ে পড়া খালগুলো পুনঃখননের ফলে আবার সচল হয়েছে। এতে কৃষিকাজ সহজ হবে এবং এলাকার মানুষ দীর্ঘমেয়াদে এর সুফল ভোগ করবেন।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, “কাজের মান নিশ্চিত করেই সরকারি অর্থের সর্বোচ্চ সাশ্রয় করা হয়েছে। অব্যয়িত ১৭ লাখ ১৩ হাজার ৬৫০ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেওয়া হয়েছে। উন্নয়নের প্রকৃত অর্থই হলো জনগণের প্রতিটি টাকার দায়িত্বশীল ব্যবহার।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দি উপজেলা প্রশাসন

খাল খনন শেষে ১৭ লাখ টাকা ফেরত দিলেন বালিয়াকান্দির ইউএনও

প্রকাশের সময় : ০৯:৫৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬