Dhaka ১০:২১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পাচারের সম্পদ থেকে রাজস্ব আদায়ের উদ্যোগ আইফোন দিতে রাজি না হওয়ায় অপ্রতীমকে হত্যা, ৩ ঘাতকের স্বীকারোক্তি বদলগাছী হাসপাতালে গাছ কাটার অভিযোগ, নিলাম নিয়ে প্রশ্ন ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার অচিরেই বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান হবে: এস এম জিলানী ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করল এনবিআর আগামী জানুয়ারিতে ইউপি নির্বাচন হতে পারে : ইসি মাছউদ বিশ্বজয়ী হাফেজদের উপহার দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী হার্টের রিংয়ে অতিরিক্ত দাম, হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের অভিযান পোরশায় ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি আটক

রাজবাড়ীতে জনতার আদালত পাঠক ফোরামের বৃক্ষরোপণ কর্মসূচি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ১১:৩১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • / 97

“পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগান”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে জনতার আদালত পাঠক ফোরামের বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে রাজবাড়ী জেলা শহরের পদ্মা নদীর তীরবর্তী দর্শনীয় স্থান পদ্মা পুলকে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরিফুল হক।

জনতার আদালত পাঠক ফোরামের আহ্বায়ক সহযোগী অধ্যাপক শাহ মুজতবা রশিদ আল কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পাঠক ফোরামের শুভাকাঙ্ক্ষী প্রখ্যাত চিত্রশিল্পী ও বীর মুক্তিযোদ্ধা গোলাম আলী, রাজবাড়ী সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ও প্রাণিবিদ মো. আরিফুর রহমান, দৈনিক জনতার আদালতের ব্যবস্থাপনা সম্পাদক এজাজ আহম্মেদ, বিজ্ঞাপন ব্যবস্থাপক আনোয়ার হোসেন উজ্জ্বল এবং সংগীতশিল্পী আব্দুল জব্বার।

অনুষ্ঠানে জনতার আদালত পাঠক ফোরামের সদস্য, শুভাকাঙ্ক্ষী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এসময় উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে পদ্মা পুলক এলাকার বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও শোভাবর্ধক বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি স্থানীয় জনসাধারণের মাঝে ফলজ ও বনজ প্রজাতির ২০০টিরও বেশি গাছের চারা বিতরণ করা হয়।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধিতে বৃক্ষরোপণের বিকল্প নেই। এ ধরনের সামাজিক উদ্যোগে সবাইকে সম্পৃক্ত হওয়ারও আহ্বান জানান তারা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে জনতার আদালত পাঠক ফোরামের বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশের সময় : ১১:৩১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬