Dhaka ১১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পাংশা-কালুখালী সমিতি, ঢাকার উদ্যোগে গুণীজন সংবর্ধনা ও ছাত্রবৃত্তি প্রদান ফরিদপুরে ঘরের জানালা ভেঙে স্কুলছাত্রীকে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ১৫ বছর পর ১০০ টাকার পাওনা শোধ, সততায় মুগ্ধ আখাউড়াবাসী গঠনমূলক সমালোচনা করেন, কিন্তু মিথ্যা প্রচারণা চালাবেন না: রিজভী নেশাজাতীয় তরল পান করে ৫ জনের মৃত্যু, এলাকায় চাঞ্চল্য প্রতিমন্ত্রীকে ঘিরে ভাইরাল ভিডিওতে ছবি জুড়ে অপপ্রচারের অভিযোগ এলিনের জরিমানা দিয়ে দেশে ফিরতে পারবেন ভিয়েতনামে অবৈধ বাংলাদেশিরা জুলাই সনদের আলোকেই আইন সংস্কার বাস্তবায়ন হবে : আইনমন্ত্রী পাটওয়ারীকে ছাড়া যেখানেই যান, এনসিপির পাশে থাকবে বিএনপি: রাশেদ খান ‘তোমাকে ছাড়া এখনো বেঁচে আছি’, কার উদ্দেশ্যে লিখলেন প্রভা

১৫ বছর পর ১০০ টাকার পাওনা শোধ, সততায় মুগ্ধ আখাউড়াবাসী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:১০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • / 2

১৫ বছর আগে লেনদেনের সময় ১০০ টাকা কম দিয়েছিলেন। দীর্ঘ সময় পরও সেই দায় ভুলে যাননি শমসের আলী। অবশেষে পাওনাদারের হাতে সেই ১০০ টাকা তুলে দিতে ছুটে এলেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার খড়মপুরে।

শুক্রবার (৩১ জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার মজলিশপুর থেকে আখাউড়ার খড়মপুরে এসে খাদেম এয়ার সার্ভিসের স্বত্বাধিকারী এম এন এইচ খাদেম দুলালের হাতে ১০০ টাকা পরিশোধ করেন তিনি।

শমসের আলী জানান, প্রায় ১৫ বছর আগে বিদেশে লোক পাঠানো সংক্রান্ত একটি লেনদেনের সময় তিনি ভুলবশত ১০০ টাকা কম দিয়েছিলেন। দীর্ঘদিন ধরে বিষয়টি তার মনে ছিল। তিনি মনে করেন, এক টাকা হোক বা ১০০ টাকা—অন্যের পাওনা পরিশোধ করা নৈতিক দায়িত্ব। পরে জানতে পারেন, ঢাকায় বসবাসকারী দুলাল খাদেম শুক্রবারে মাঝে মাঝে গ্রামের বাড়িতে আসেন। সেই সুযোগেই তিনি পাওনা পরিশোধ করতে চলে আসেন।

এম এন এইচ খাদেম দুলাল বলেন, এত বছর আগের সেই লেনদেনের কথা আমার মনেই ছিল না। অনেক সময় ব্যস্ততার মধ্যে টাকা গুণে নেওয়া হয় না। শুক্রবার তিনি এসে ১০০ টাকা আমার হাতে তুলে দেন। আমি টাকা নিয়ে আবার তাঁকেই ফিরিয়ে দিয়ে বলেছি, এটা দিয়ে কিছু কিনে খেয়ে নিন। তার এই সততা আমাকে সত্যিই মুগ্ধ করেছে।

১৫ বছর আগের মাত্র ১০০ টাকার পাওনা শোধ করতে শমসের আলীর এই উদ্যোগ স্থানীয়দের কাছেও সততা ও নৈতিকতার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

১৫ বছর পর ১০০ টাকার পাওনা শোধ, সততায় মুগ্ধ আখাউড়াবাসী

প্রকাশের সময় : ১০:১০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬