Dhaka ০৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
একের পর এক রেকর্ড গড়ে চলছে আর্জেন্টিনা এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী ভারতের নিষেধাজ্ঞায় বেনাপোল বন্দরে রপ্তানিতে বড় ধস, ঘাটতি প্রায় ১ লাখ ৯০ হাজার টন পাংশায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কালুখালীতে পেঁয়াজ বিক্রি করতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় কৃষকের মৃত্যু জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি ‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ বলে ভাইরাল মেয়েটি মাইলস্টোনের ছাত্রী নয় উন্নয়নের ধারা এগিয়ে নিতে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধভাবে চলতে হবে: মির্জা ফখরুল সাইবার অপরাধ ও গুজব এখন বড় চ্যালেঞ্জ : আইজিপি

বালিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত, আহত ১

এস,এম রাহাত হোসেন ফারুক, বালিয়াকান্দি
  • প্রকাশের সময় : ০৮:৫৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
  • / 235

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের ঢোলজানি বাজার সংলগ্ন ধর্মতলা এলাকায় মঙ্গলবার দুপুরে সড়ক দুর্ঘটনায় চয়ন মন্ডল কংকন নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। সে রাজবাড়ী সদর উপজেলার বাণিবহ ইউনিয়নের বাণিবহ গ্রামের কৃষ্ণ চন্দ্র মন্ডলের ছেলে। রাজবাড়ী সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ইতিহাস বিভাগের ছাত্র ছিল সে। এ ঘটনায় তার মামাতো ভাই সৌমেন বিশ^াস আহত হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, জঙ্গলের ঢোলজানি বাজার থেকে কংকন ও তার মামাতো ভাই  সৌমেন মোটরসাইকেলযোগে বালিয়াকান্দির দিকে যাচ্ছিল। ধর্মতলা এলাকা অতিক্রম করার সময় বিপরীতমুখী বালুবাহী ট্রাকের(স্থানীয় ভাষায় কটাং) সাথে মুখোমুখি সংঘর্ষে দুজনেই গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাৎক্ষণিক তাদের বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক কংকনকে মৃত ঘোষণা করেন।

বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. হাসান মাহমুদ জানান, হাসপাতালে আনার আগেই কংকনের মৃত্যু হয়েছে। অপর আহত সৌমেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বালিয়াকান্দি থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার জন্য দায়ী কটাংয়ের চালক পলাতক রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত, আহত ১

প্রকাশের সময় : ০৮:৫৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩