Dhaka ০২:১১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মান্দায় অবৈধ ইটভাটায় অভিযান, এক লাখ টাকা জরিমানা সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক নয় প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে পদায়ন আদেশ জারির নির্দেশ ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান জান্নাতে স্বামী যেন হুর না পান সেজন্য দোয়া করা যাবে? আজ পৃথিবীর দিন-রাত সমান, কেন এমন হয় জানলে অবাক হবেন এনবিআরের সাবেক চেয়ারম্যানসহ দুজনের ২৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক জোরদারের প্রত্যয় রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দাদার সাথে চা খেতে গিয়ে ফেরা হলোনা বাড়ি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:৫১:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩
  • / 237

  দাদার সাথে চা খেতে গিয়ে বাড়ি ফেরা হলো না চার বছরের শিশু আব্দুল্লাহর। বিদ্যুৎস্পষ্টে প্রাণ হারায় সে। রোববার সকালে রাজবাড়ীর পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের বউবাজারে ঘটে এ মর্মান্তিক ঘটনা। সে একই গ্রামের সেলিম শেখের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সকাল আটটার দিকে আব্দুল্লাহ তার দাদা জনাব আলীর সাথে বউবাজারের এরশাদের দোকানে চা খেতে যায়। দোকানটিতে বৈদ্যুতিক জগে চা তৈরি করা হয়। ওই জগটি রাখা ছিল একটি স্টিলের ট্রের উপর। আব্দুল্লাহ ওই ট্রেটি ধরলে সে বিদ্যুতায়িত হয়ে পড়ে। তাৎক্ষণিক তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাবুপাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মেম্বার ফিরোজ মিয়া জানান, শিশুটি প্রতিদিনই তার দাদার সাথে চা খেতে ওই দোকানে আসত। কোনোভাবে বৈদ্যুতিক সংযোগ ছিদ্র হয়ে ট্রেটি বিদ্যুতায়িত হয়ে পড়েছিল। শিশুটি ট্রেটি ধরে দাঁড়িয়ে ছিল। সবাই ভেবেছে এমনিতেই দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর দোকানের মালিক বুঝতে পারলে সে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিলে আব্দুল্লাহ মাটিতে লুটিয়ে পড়ে।

বাবুপাড়া ইউপি চেয়ারম্যান ইমান আলী সরদার জানান, ঘটনাটি খুবই দুঃখজনক।

পাংশা থানার এসআই মাহবুব হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দাদার সাথে চা খেতে গিয়ে ফেরা হলোনা বাড়ি

প্রকাশের সময় : ০৮:৫১:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩