Dhaka ০২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বয়কটের মধ্যেই ‘ট্রাম্প টিভি’ চালু করলেন ডোনাল্ড ট্রাম্প দূরপাল্লায় ৮, সিটিতে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন ইমরান খানের তিন বোনের আটকাদেশ বাতিল ও মুক্তি চেয়ে লাহোর হাইকোর্টে আবেদন ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলায় নিহত ৬ প্রধানমন্ত্রীর সঙ্গে ইস্তাম্বুল বিমানবন্দরের সিইওর সৌজন্য সাক্ষাৎ রাশিয়ার নির্বাচনে পুতিনের ইউনাইটেড রাশিয়া পার্টির ভূমিধস বিজয় বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, শুরু ঐতিহাসিক সফর চাঁদা না দিলে জাবি অধ্যাপকের সন্তানকে অপহরণের হুমকি বেনাপোল বন্দরের অনিয়ম তুলে ধরে প্রতিমন্ত্রীর কাছে ব্যবসায়ীদের সমাধানের দাবি

চাঁদা না দেওয়ায় মারধরের অভিযোগে পাংশার ভাইস চেয়ারম্যানসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:০৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২
  • / 309

দাবিকৃত চাঁদা না দেওয়ায় মারধরের অভিযোগে পাংশা উপজেলা ভাইস চেয়ারম্যান যুবলীগ নেতা জালাল উদ্দিন বিশ^াসসহ ৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার পাট্টা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড মেম্বার দলিল লেখক অতুল চন্দ্র সরকার বাদী হয়ে রাজবাড়ীর ২ নং আমলী আদালতে মামলাটি দায়ের করেন। মামলার অন্য আসামিরা হলো আব্দুল আলিম, জালাল মন্ডল, শাকিল ওরফে সুজন, আরাফাত হোসেন, উজির রাসেল, সিরাজুল ইসলাম, আকমল হোসেন ও মো. শরীফ। এদের সবার বাড়ি পাংশা উপজেলার বিভিন্ন গ্রামে। মামলায় অজ্ঞাত আরও ৯/১০ জনকে আসামি করা হয়েছে।

মামলায় অভিযোগ করা হয়েছে, তিনি ১৮ বছর যাবৎ পাংশা সাব রেজিস্ট্রি অফিসে দলিল লেখক পেশায় নিয়োজিত। সম্প্রতি জালাল উদ্দিন বিশ^াস প্রণি নাশের হুমকি দিয়ে তার কাছে ১১ লাখ টাকা চাঁদা দাবি করেন। জীবন রক্ষায় ভীত হয়ে তাকে তিন লাখ টাকা দেন। গত মঙ্গলবার জালাল উদ্দিনসহ অন্য আসামিরা দলিল লেখক কার্যালয়ে গিয়ে তার কাছে বাকী আট লাখ টাকা দাবি করেন। তিনি দিতে অপারগতা প্রকাশ করলে তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে।

বাদীপক্ষের আইনজীবী অ্যড. জাহিদ হোসেন জানান, মামলাটি আমলে নিয়ে বিচারক সুমন হোসেন তদন্তের জন্য পিআইবিকে নির্দেশ দিয়েছেন।

এব্যাপারে পাংশা উপজেলা ভাইস চেয়ারম্যান ও পাংশা দলিল লেখক সমিতির সভাপতি জালাল উদ্দিন বিশ^াস বলেন, আমাকে হয়রানীর উদ্দেশ্যে এ মামলা করা হয়েছে। মামলায় যেসব অভিযোগ করা হয়েছে তা মিথ্যা ও বানোয়াট। আমি এ সম্পর্কে কিছুই জানি না।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

চাঁদা না দেওয়ায় মারধরের অভিযোগে পাংশার ভাইস চেয়ারম্যানসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশের সময় : ০৯:০৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২