Dhaka ০৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
শ্যামলীতে কিশোর গ্যাং লিডার ধ্বংস কবির গ্রেপ্তার: র‍্যাব বৈদেশিক ঋণ এখন জাতির ওপর বোঝা হয়ে দাঁড়িয়েছে: প্রধানমন্ত্রী বাঁশের বেড়ায় বন্ধ শিক্ষার্থীদের চলাচলের রাস্তা, ভোগান্তিতে হাজারো মানুষ ব্যাংক হিসাব খুলতে টিআইএন লাগবে না নওগাঁয় যানজট নিরসনে পরিবহন মালিক-শ্রমিক নেতাদের সঙ্গে এসপির মতবিনিময় নতুন পে-স্কেল দুই ধাপে বাস্তবায়নের পরিকল্পনা, ১ জুলাই থেকে কার্যকর হতে পারে মূল বেতন কালীগঞ্জ পৌরসভার ৫১ কোটি টাকার বাজেট ঘোষণা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বালিয়াকান্দি সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বৃক্ষরোপণ কর্মসূচি ভেনেজুয়েলার পাশে নেইমার নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ১৪৩ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার

পাংশায় শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:১৫:২৬ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২
  • / 440

জনতার আদালত অনলাইন

রাজবাড়ীর পাংশায় সাত বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে রোববার রাতে পাংশা থানায় মামলা হয়েছে। শিশুটির মা বাদী হয়ে বৃদ্ধ আবুল হোসেনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। তিনি পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের গাড়াল গ্রামের বাসিন্দা।

মামলায় বাদী অভিযোগ করেন, তার স্বামী চাকরি সূত্রে জেলার বাইরে থাকেন। গত ১০ মে তারিখে তিনি সাংসারিক কাজে বাজারে যান। তার মেয়ে বাড়িতে একাই ছিল। এ সুযোগে আবুল হোসেন তার মেয়েকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় তার মেয়ে চিৎকার দিলে আবুল হোসেন তাকে ছেড়ে দেয়। তিনি বাড়ি ফিরে তার মেয়েকে কান্নাকাটি করতে দেখেন।  কান্নার কারণ জানতে চাইলে সে সব খুলে বলে। ঘটনার পর থেকে সে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে।

পাংশা থানার ওসি মাসুদুর রহমান জানান, এ বিষয়ে রোববার রাতে মামলা রেকর্ড করার পর পুলিশ অভিযান চালিয়ে আবুল হোসেনকে গ্রেপ্তার করে।  সোমবার তাকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৮:১৫:২৬ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২